Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার স্বপরিবারে বাংলাদেশ সফরে

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: December 21, 2016 | 4:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল স্বপরিবারে বাংলাদেশ সফরে গেছেন। স্থানীয় সময় ২১ ই ডিসেম্বর বুধবার রাতে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে জেএফকে ত্যাগ করেন। সফরকালে তিনি ঢাকা, চট্রগ্রাম ও নিজ জেলা ফেনীতে অবস্থান করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন বলে জানা গেছে। বাংলাদেশ সফরশেষে আগামী ৮ জানুয়ারী মোহাম্মদ এন মজুমদারের নিউইয়র্কে ফেরার কথা রয়েছে।
মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের বাংলাদেশে অবস্থানকালীন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সহ সভাপতি সাখাওয়াত আলী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্রঙ্কসের রিয়েল এষ্টেট ইনভেষ্টমেন্ট ফার্ম “পার্কচেষ্টার হোম এলএলসি”রও চেয়ারম্যান। দীর্ঘকাল থেকে ব্রঙ্কসে বসবাসকারী মোহাম্মদ এন মজুমদার স্থানীয় সরকার, রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ