Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র ন্যাশনাল প্রেসিডেন্ট দেলোয়ার, এক্সিকিউটিভ ডাইরেক্টর হারুন

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: December 21, 2016 | 6:02 PM

নিউইয়র্ক : উত্তর আমেরিকা বাংলাদেশী-আমেরিকানদের সর্ববৃহৎ ইসলামিক সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র ন্যাশনাল প্রেসিডেন্ট ও জোনাল প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। ২০১৭-১৮ সেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইন, এক্সিকিউটিভ ডাইরেক্টর হারুনুর রশিদ। নতুন কমিটির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হলেন, মাওলানা আবুল ফয়জুল্লাহ, আবু আহমেদ নূরুজ্জামান, ডা: সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী। উল্লেখ্য, সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী সদস্য ও সিনিয়র সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য ন্যাশনাল প্রেসিডেন্ট ও মজলিশে শুরার সদস্য নির্বাচন করেন সদস্যরা। সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য মাওলানা ত্বোহা আমিনকে প্রধান করে তিন সদস্য নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচনের অপর সদস্যরা হলেন মো: দিদারুল আলম ও শেখ মো: জালাল উদ্দিন। গত ১৮ ডিসেম্বর ব্রুকলীনে মুনার কেন্দ্রীয় কার্যলয়ে নতুন কমিটির সদসরা শপথ বাক্য পাঠ করেন।

এদিকে নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডন্ট ২০১৭-১৮ সেশনের জন্য ন্যাশনাল কমিটি ও জোনাল সভাপতিদের মনোনয়ন প্রদান করেন। নিউইয়র্ক জোন নর্থ এর সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, সহ সভাপতি রাশেদুজ্জমান ও সেক্রেটারী মাওলানা ত্বোহা আমীন। নিউইয়র্ক জোন সাউথ এর সভাপতি আহমেদ আবু ওবাইদা, সহ সভাপতি কাজী ইসমাঈল, সেক্রেটারী মাওলানা সাফায়াত হোসাইন সাফা। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের জোন সভাপতিদের নাম ঘোষণা করেন ন্যাশনাল প্রেসিডেন্ট। ওয়েষ্ট জোন সভাপতি আনিসুর রহমান, ইষ্ট জোন সভাপতি নাছির উদ্দীন, সাউথ জোন সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, নর্থ জোন সভাপতি ওয়ালিউর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ