Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: December 22, 2016 | 10:06 PM

এবিএম নিউজ আটলান্টিক সিটি থেকে: বিশাল আয়োজনের মধ্য দিয়ে গত ২০ই ডিসেম্বর আটলান্টিক সিটির সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ উদযাপন করল বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস। এই আয়োজনের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাহের ভূইয়া ও জাফর ভূইয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা ও সাউথজার্সীর বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা আবদুর রফিক। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতা আবদুর রহিম বাদশা অনুষ্ঠানে থাকার কথা থাকলে ব্যক্তিগত কারনে উপস্থিত থাকতে পারেননি কিন্তু উপস্থিত ছিলেন ৭১ এর রনাঙ্গনের সূর্য সৈনিক বাঙ্গালী জাতির অহংকার এবং জাতির শ্রেষ্ঠ সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী নিউজার্সীতে বসবাসরত একাধিক মুক্তিযোদ্ধা। আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর মাহমুদের সভাপতিত্বে এবং মোঃ জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান মুক্তিযুদ্ধের প্রান পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় শতাধিক আওয়ামী নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, গৌম নাগ, বেলাল হোসেন,ইমরান ভূইয়া,আবদুর রহিম, ফারুক তালুকদার, শাহরিয়ার চৌধুরী, মঞ্জু, কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কোন হাইব্রিড আওয়ামীলীগ নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।সংগীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্রের নামকরা কন্ঠশিল্পী শাহ মাহবুব। উপস্থিত মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতি তুলে ধরে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত সুনিপুনভাবে, ধীরে ধীরে বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত করেছিলেন”। তারা বলেন বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বই ছিল বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করার মূলমন্ত্র। তারা বলেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা নিয়ে বিএনপির যে সকল নেতৃবৃন্দ কথা বলছে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য তারা আহবান জানান।মুক্তিযোদ্ধারা বলেন ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন ছিল একাধারে মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা এবং মহান স্বাধীনতার ঘোষনাপত্র।

উপস্থিত সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতারা বলেন বাংলাদেশের অসামান্য অর্জনের পিছনে প্রধানমন্ত্রীর সাহসী, দূরদর্শী ও জনমূখী নেতৃত্বের কথা তুলে ধরে প্রবাসী বাঙালিদের দেশ ও জাতির উন্নয়নে আরও বেশী অবদান রাখতে হবে। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আরও ব্যাপকভাবে জানতে এবং এরই আলোকে ভবিষৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করতে হবে।নেতৃবৃন্দ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা ছেলেমেয়েদের সংখ্যা বাড়ানোর জন্য পিতা-মাতাদের প্রতি আহবান জানান। উপস্থিত নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ২০২১ সালের মধ্যে শেখ হাসিনার নেত্বত্বে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের বিরোদ্ধে জননেত্রী শেখ হাসিনার সরকার কঠোর ব্যবস্থা গ্রহন করেছেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।তারা বলেন সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে জামাত- শিবির চক্রের হাত রয়েছে এবং তারা শেখ হাসিনার সরকারকে বিভিন্ন ইস্যুতে বিপর্যস্ত করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন দেশের জন্য আত্নত্যাগ বৃথা যায়নি ।মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে বর্তমানে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা এবং বিভিন্ন রকম সুযোগ সুবিদা পাচ্ছেন বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ বলেন বিএনপি এবং তাদের দুসর জামাত-শিবির শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য অতীতের মত এখনও ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের এই ষড়যন্ত্রকে ধূর্লিসাৎ করে দেবে।তারা জননেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাকি যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়ে জাতিকে কলংকমুক্ত করে বিজয়ের প্রকৃত স্বাদ গ্রহন করার সুযোগ দেয়ার আহবান জানান । নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী সাফল্যের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাঁকে পুরস্কৃত করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীরাও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নে সকল প্রবাসী বাঙালিকে আরও অবদান রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বলেন, বাংলাদেশ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনেও বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে।

সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দ অনতিবিলম্বে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগকে নতুনভাবে সাজানোর জন্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতি অনুরোধ জানান। তারা বলার বর্তমানে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ দ্বিধাবিভক্ত শুধুমাত্র কিছু হাইব্রিড আওয়ামীলীগ নেতার কারনে যারা শুধুমাত্র সুযোগ সুবিদা নেওয়ার জন্য পার্টি করছেন এবং প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে দ্বন্ধ সৃষ্ঠি করে রেখেছেন। তারা আরও বলেন নেতৃত্বের নাম জামাত শিবিরের লেজুড় ভিত্তিকারী কয়েকজন নেতাকে সাউথজার্সীর আওয়ামীলীগের নেতাকর্মীরা ইতিমধ্য চিহ্নিত করেছে। এরা আওয়ামীলীগের কলংক। ডিনার পরিবেশন শেষে রাত বারোটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV