মিশিগানে ‘মুক্তির সুরে আর ছন্দে একটি বিকেল’ : বাংলাদেশের সুবিধা-বঞ্চিত শিশুদের জন্য অর্থ সংগ্রহ
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান থেকেঃ বাংলাদেশের বিজয় দিবসের ৪৫তম বার্ষিকী ঘিরে মিশিগানের রচেস্টার শহরে ১৭ই ডিসেম্বর আয়োজন করা হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদেশ বিভুঁইয়ে বসবাসকারী নতুন প্রজন্মের সামনে বাংলাদেশ ও বাঙালির সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য “বর্ণ’ নামের গড়ে ওঠা অলাভজনক এই সংগঠনটির আরেক সফল আয়োজন এ অনুষ্ঠান। ‘মুক্তির সুরে আর ছন্দে একটি বিকেল’ নামে এ আয়োজনে গান, পুঁথি, কবিতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক ডকিমেন্টারি সহ বেশ জমজমাট। তুষারপাত, দুর্বিষহ ঠান্ডা উপেক্ষা করে অর্ধ শতাধিক বাংলাদেশীর সমাগম হয় শনিবারের এ অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানের বাংলাদেশের সুবিধা-বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করা অলাভজনক সংগঠন ‘আগামী’ জন্য অর্থ সংগ্রহ করা হয়।
অনুষ্টানের শুরুতে দর্শকদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী রাহাত খান (রাজন)। একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের ভৌগলিক অবস্থান, স্বাধীনতা যুদ্ধের বীরদের নিয়ে নির্মিত শামিম শহীদের নির্মিত শর্টফিল্ম দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি | অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে আগত সকল শিশুদের অংশগ্রহণে ছিল কুইজ প্রতিযোগিতা। শর্টফিল্মের তথ্যের উপর এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার দেয়া হয়।
এরপর ‘মুক্তির গান’ থেকে গান ও জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের ‘কনসার্ট ফর বাংলাদেশের অংশ বিশেষ দেখানো হয়। এরপর আগত অতিথিদের অংশগ্রহণে বিজয়ের কবিতা পুথিপাঠের এক প্রাণবন্ত আয়োজন ছিল। প্রকৌশলী নেতা জাকিরুল হক টুকু আবৃতি করেন কবি শামসুর রাহমানের অনবদ্য সৃষ্টি ‘স্বাধীনতা তুমি’ । কবি প্রকৌশলী শাফিক ইসলাম তার লিখা বাংলাদেশের উপর পুঁথি পাঠ করে শুনান। এছাড়াও কবিতা আবৃতি করেন প্রকৌশলী আমিন সরফুজ্জামান (পুলক), ইকবাল ফয়েয স্বপন এবং শামিম শহিদ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের বই, ডকুমেন্ট, সংবাদপত্রের কাটিং প্রদর্শন করা হয়। প্রকৌশলী আসিফ সালাউদ্দিন নরসিংদীর ওয়ারী বটেশর এর প্রত্নতান্ত্রিক প্রাপ্তি দর্শকদের মাঝে উপস্থাপন করেন। দিপাঞ্জন দীপ ও সুরভী বণিক এবং শিল্পী মাহফুয রহমান গান গেয়ে শোনান।
বাংলাদেশের সুবিধা-বঞ্চিত শিশুদের জন্য কাজ করা ‘আগামী’ এর বিভিন্ন সেচ্ছাসেবী কার্যক্রমের উপর সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শন ও অর্থ সংগ্রহের মধ্যে দিয়ে শেষ হয় এ সফল আয়োজন। ইতোপূর্বে ‘বন’ একাত্তরের যুদ্ধ-শিশুদের নিয়ে শামিম শহীদের নির্মিত শর্টফিল্ম Angels of Hell, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জীবনীভিত্তিক নির্মিত বাংলাদেশি প্রখ্যাত চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল এর নিঃসঙ্গ সারথি প্রামাণ্যচিত্র এবং ১৯৭১ সালের ম্যারিল্যান্ডের বাল্টিমোর সমুদ্র বন্দরে পাকিস্তানের সাহায্যে যাওয়া জাহাজ প্রেরনের প্রতিবাদের উপর আরিফ ইউসুফ নির্মিত ‘ব্লকেড’ প্রচার করা হয়। বর্ণ’ এর প্রথিকৃতী প্রকৌশলী ফয়েজ মোমেন আগত অথিতিদের ধন্যবাদ দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘোষনা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ