Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বলাকা ওয়েলফেয়ারের নির্বাচন : সভাপতি মাহবুব সাধারণ সম্পাদক সাইদুজ্জামান

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: December 23, 2016 | 9:34 AM

নিউইয়র্ক: বলাকা ওয়েলফেয়ারের নির্বাচনে মো: এম রহমান মাহবুব সভাপতি ও মীর সাইদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আবুল বাসার মিলন এবং কমিশনার হিসাবে এ টি এম কে পাশা ও আব্দুল হক দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি গত পহেলা  ডিসেম্বর থেকে  ১২ই  ডিসেম্বর পর্যন্ত নমিনেশন ফরম বিক্রি করেন। শেষ দিন মাহবুব-সাইদুজ্জামান পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন কমিশনার বরাবর জমা দেন। ১৭ ই ডিসেম্বর মনোনয়ন পত্র  তুলে নেওয়ার শেষ দিন ছিল। নির্বাচন কমিশন যাচাই বাছাই করে ১৭ই  ডিসেম্বর মাহবুব-সাইদুজ্জামান পরিষদের বিপক্ষে কোন নমিনেশন না জমা পরায় উক্ত পরিষদকে বিজয়ই ঘোষণা করেন। বলাকার কার্যকরী কমিটি ২০১৭ এর সদস্যরা হলেন: সভাপতি: মো: এম রহমান মাহবুব, সিনিয়র সহ-সভাপতি: হাসিব হাসান, সহ-সভাপতি: মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক:  মীর সাইদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক: খুরশিদ আহমেদ বাদল, অর্থ  সম্পাদক: মো: রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক: আসফাকুল আশিকিন, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক: মো: হারুন-আর-রশিদ, প্রচার সম্পাদক: মো : মনিরুজ্জামান মনির, কার্য নির্বাহী সদস্যবৃন্দ: মালে হাকিম সানি, মো: তৌহিদ রুহেল, আজহারুল ইসহাক খোকা, আবুল জোয়ারদার রিটন, মো: সাইফুল ইসলাম, মো: এ কাইয়ুম। সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন পরিচালনার জন্য কমিশনার বৃন্দদের সকলে ধন্যবাদ জানান। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হলে, তারা বলেন আমাদের লক্ষ্য হবে সংগঠনকে ভবিৎষতে আরো গতিশীল ও শক্তিশালী করা। সব শেষে প্রধান নির্বাচন কমিশনার সবাইকে ধন্যবাদ জানান তাদের সহযোগিতা করার জন্য। তিনি আরো বলেন আগামী ২৬ শে ডিসেম্বর সাধারণ সভায় নব-নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবেন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV