Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির নির্বাচন ২০১৬-১৭ এবং জাহাঙ্গীর-বিল্লাহ পরিষদ

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: December 23, 2016 | 11:05 PM

নিউইয়র্ক : আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদ প্রার্থী। দীর্ঘ দশ মাস ধরে চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসাবে বিভিন্ন পত্রিকায় আমার আত্মপ্রকাশ হয়। চট্টগ্রামবাসীর ভালবাসায় সিক্ত ও চট্টগ্রাম সমিতির সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততায় ও অভিজ্ঞতার আলোকে আমি চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে আমার প্রার্থীতা চূড়ান্ত করার কাজে আমি অবিরাম কাজ করে আসিছিলাম। আমার কাজ ও অভিন্ন প্রার্থীতার প্রতি সমর্থন দিয়ে চট্টগ্রাম সমিতির বর্তমান কার্যকরী কমিটির সুযোগ্য ট্রাজেরার মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ আমার সাথে আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে তার প্রার্থীতা চূড়ান্ত করে।
এমতাবস্থায় আমরা গত ২৯ নভেম্বর মঙ্গলবার জ্যকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে এক অনারম্বর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীর-বিল্লাহ প্যানেলের আত্মপ্রকাশ করি এবং পরবর্তীতে ১২ই ডিসেম্বর মিলেনিয়াম টিভির টক শোর মাধ্যমেও প্যানেল এর আত্মপ্রকাশ হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম সমিতির ইতিহাসে আমাদের প্যানেল তারুন্যের সম্পৃক্ততায় ও পরিবর্তনের ধারায় একটি উজ্জ্বল তারকা মেলায় রূপ নিয়েছে। আমরা প্রবীনদের যথাযথ মর্যাদা অক্ষুন্ন রেখে চট্টগ্রাম সমিতিকে উন্নয়নের ধারায় একটি মডেল সংগঠনে রূপ দেয়ার জন্য অঙ্গীকারবদ্ধ।
অপ্রিয় হলেও সত্য আমাদের এ গন্তব্যকে রোধ করার জন্য আমাদের প্রিয় মুরব্বীরা এবং প্রতিহিংসা পরায়ন বন্ধুরা বিভ্রান্তি ছড়াচ্ছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রার্থীতা থাকছেনা বা আমি আর প্রেসিডেন্ট প্রার্থী নই।
তাই দীপ্ত কন্ঠে ঘোষনা দিতে চাই, জাহাঙ্গীর-বিল্লাহ প্যানেল চূড়ান্ত এবং একটি শক্তিশালী ও বলিষ্ঠ প্যানেল হিসাবে চট্টগ্রাম সমিতির আগামী কমিটিতে কাজ করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে এবং নির্বাচনে অংশ নিবে। এতে কোন প্রকার সন্দেহ বা বিভ্রান্তির অবকাশ নেই।
অতএব চট্টগ্রামবাসী ও মিডিয়ার প্রতি যথাযথ সম্মান রেখে বলব আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্যানেল চূড়ান্ত করে রেখেছি। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা অবশ্যই সকল চট্টগ্রামবাসীকে নিয়ে আসন্ন নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হব এবং চট্টগ্রাম সমিতিকে প্রতিষ্ঠাতা সদস্য থেকে আপামর চট্টগ্রামবাসীকে একত্রীভূত করে সবার পরামর্শ ও অভিজ্ঞতাকে কাজে লাগাব এবং উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই আঞ্চলিক সংগঠনটিকে একটি স্বনামধন্য সংগঠনের পরিনত করব। আমাদের কর্ম ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV