Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ এগিয়েছে, পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ : নিউইয়র্কে বিজয় দিবসের সমাবেশে পাকিস্তান হিন্দু সেবাসংঘ নেতা করিণ

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: December 24, 2016 | 11:54 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে পাকিস্তান হিন্দু সেবা সংস্থার সেক্রেটারি করিণ কুমারী আনন্দ প্রকাশ করেন। তিনি মাতৃভাষার অধিকারের আন্দোলন থেকে স্বাধীকার পর্যন্ত বাঙালিদের আত্মত্যাগের ইতিহাস সবিস্তারে জেনে গভীর কৃতজ্ঞতা জানান শহীদদের প্রতি। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তÍানীদের বর্বরতার জন্য দুঃখপ্রকাশও করেন। এ সময় প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে গেছে কিন্তু পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে।’ পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘পাকিস্তানে প্রতিমাসে গড়ে ২৫টি ধর্মান্তরিত করার ঘটনা ঘটছে। নির্যাতন নিপীড়ন সেখানকার নিত্য নৈমিত্বিক বিষয়।’ তিনি এর প্রমাণস্বরূপ ৩০ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শন করেন।

এই সংস্থার প্রেসিডেন্ট সানজসে ধানঝা বলেন, ‘পাকিস্তানে হিন্দু নারী নির্যাতন অসহনীয় পর্য়ায়ে চলে গেছে। এ থেকে উত্তরণে বিশ^বাসীকে এগিয়ে যেতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিত করা, যুবতী ও সুন্দরীদের ঘর থেকে তুলে এনে ধর্ষণ করা, হত্যা করা পাকিস্তানের প্রতিদিনের চিত্র।’ এহেন বর্বরতার বিরুদ্ধে তিনি সকলকে সোচ্চার হবার আহবান জানান। তিনি বলেন, ‘পাকিস্তানে এক সময় ৪২৮টি মন্দির ছিল। এখন মাত্র ২০টি রয়েছে। অন্যগুলোকে বাণিজ্যিক অথবা আবাসিক হিসেবে লীজ দেয়া হয়েছে। এভাবেই ধর্মীয় সংখ্যালঘু নিশ্চিহ্ন করার কৌশল গ্রহণ করেছে পাকিস্তানী প্রশাসন।’

শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘পানাহার’ রেষ্টুরেন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা ও হিন্দু আমরেকিান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্রের সভাপতি রেভারেন্ড জেমস্ রায় এবং সঞ্চালনা করেন সেক্রেটারী স্বপন দাস।নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্রের গভর্নিং বডির চেয়ারম্যান এটর্নী অশোক কর্মকার এবং অন্যতম সভাপতি নয়ন বড়–য়া, আমেরিকা হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান জে ক্যানসারা। পাকিস্তানে হিন্দুদের সঙ্গীন অবস্থার ওপর তথ্যচিত্র প্রদর্শন করেন হিন্দু সেবা সংগঠনের নেতা সঞ্জয় সিং কিরন।

স্বাগত বক্তব্যে স্বপন দাস বাংলাদেশের বিজয় দিবসের সংক্ষিপ্ত ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকলে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
বাংলাদেশ থেকে আগত ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনালের ঊমা চক্রবর্তী তার বক্তব্যে এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে দুর্নীতির বিরুদ্ধে, সোচ্চার হতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, নইলে স্বাধীন বাংলাদেশ আবারও পিছিয়ে পড়বে।’ তিনি মানবাধিকার সমুন্নত রাখার জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের গভর্নিং বডির চেয়ারম্যান এটর্নী অশোক কর্মকার বলেন, ধর্মীয় বিদ্বেষ ভুলে শান্তির লক্ষ্যে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি প্রশাসন ও আইনের শাসন জোরদার করার তাগিদ দেন। তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ আইন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার জন্য আশু ব্যবস্থা নেবার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। এর্টনি অশোক র্কমকার র্বতমান সরকাররে সময় র্ধমীয় ও আদবিাসী সংখ্যালঘুদরে উপর আক্রমণরে সংখ্যা অনকে বড়েে যাওয়া এবং প্রশাসন ও সরকারি দলরে নতো র্কমীদরে সংখ্যা লঘু নর্যিাতনে ভূমকিা বড়েে যাওয়ার তীব্র নন্দিা করনে।
হন্দিু আমরেকিান ফাউন্ডেশনের ডরিক্টের জে ক্যানসারা মানবকল্যাণে আমেরিকা হিন্দু ফাউন্ডেশন কীভাবে কাজ করে যাচ্ছে তার কিছু ¯লাইড শো প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।

যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক প্রয়িতোষ দে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তা বাস্তবায়ন করতে হবে সকলে মিলে। সংঘাত এড়িয়ে ঐক্যবদ্ধভাবে সকলকে একযোগে কাজ করতে হবে। ঐক্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণুগোপ বলেন, বিজয়ের আনন্দ ধরে রাখতে ধর্মীয় বিদ্বেষ দূর করতে হবে। তিনি সকলকে সচেতন হবার তাগিদ দেন এবং বাংলাদেশ সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম গ্রহনের আহবান জানান।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV