চার্চ-গির্জা, মন্দির কিংবা মসজিদে গিয়ে ধর্ম চর্চা করেন না ২১% আমেরিকান
এনআরবি নিউজ, নিউইয়র্ক : অবিশ্বাস্য হলেও সত্য যে, ২১% আমেরিকানই চার্চ-গির্জা, মন্দির কিংবা মসজিদে গিয়ে ধর্মচর্চা করেন না। ৮ বছর আগে এ হার ছিল ১৫%। ‘গ্যালাপ’ পরিচালিত জরিপে এ তথ্য উদঘাটিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক লাখ ৭৩ হাজার ২২৯ আমেরিকানের ওপর পরিচালিত জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, সমাজের ওপর ধর্মের যে প্রভাব ছিল, তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। কী কারণে এমন হচ্ছে তা অবশ্য উদঘাটিত হয়নি।
জরিপে অংশগ্রহণকারিদের ৭৪% ছিলেন খ্রিস্টান। জুইশ ২.১%, মরমন ১.৮% এবং দশমিক ৮% ছিলেন মুসলমান। অন্যেরা কোন ধর্মে বিশ্বাসী সেটি স্পষ্ট করে বলেননি। ২৪ ডিসেম্বর জরিপের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
জরিপ পরিচালনাকারীরা উল্লেখ করেছেন যে, আমেরিকানদের ধর্মচর্চার ওপর সর্বপ্রথম জরিপ চালানো হয় ১৯৩৯ সালে। সে সময় চার্চ অথবা গীর্জায় কিংবা মসজিদ/মন্দিরে গিয়ে ধর্মকর্ম করার হার ছিল ৪১%। আশির দশকে তা হ্রাস পেয়ে ৩৬% হয়েছিল।
এর আগে গত জুনে পরিচালিত অপর এক জরিপে ৮৯% আমেরিকানই সৃষ্টিকর্তার প্রতি অবিচল আস্থা প্রকাশ করেছেন। ১০% বলেছেন যে, সৃষ্টিকর্তা বলে কিছু আছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন।
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৭৩% এরও কিছু বেশী হচ্ছেন খ্রিস্টান। এ কারণেই বড়দিনের প্রাক্কালে এ জরিপ রিপোর্ট প্রকাশ করা হলো।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ