Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: December 26, 2016 | 2:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন। গত ২৫ ডিসেম্বর রোববার রাতে চমৎকার আয়োজনে পার্কচেস্টার-স্টারলিংয়ের বাংলাবাজাখ্যাত ওলমাস্টেড এভিনিউ’র মামুন’স টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয় এ বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশীদের বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দেন বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী।
‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে এগিয়ে যাওয়া সংগঠনটির সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে বিজয় অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আজহারুল হক মিলন, ট্রাস্টি বোর্ড মেম্বার আলী ইমাম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, আক্তার আহমেদ চৌধুরী, প্রফেসার সৈয়দ মুজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, নির্বাচিত স্কুল সম্পাদক আহসান হাবিব, জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি বাছির খান প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি শামিম মিয়া, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়শশনের সাধারণ সম্পাদক কাওছার আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট রেহানুজ্জামান রেহান, হেলাল উদ্দিন চৌধুরী, মোমেনুল ইসলাম, রেজা আবদুল্লাহ, শাহ রাহিম শ্যামল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমদ চৌধুরী, শাহিদ আলী, আশরাফুজ্জামান, সামাদ আলী, শেখ মজনু মিয়া. কাওছারুজ্জামান কয়েছ, হোসেন আহমদ, জাহেদ আহমদ চৌধুরী. সামাদ মিয়া জাকের, ডালিয়া হাওলাদার প্রমুখ ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, আজহারুল হক মিলন, আলী ইমাম শিকদার, তোফায়েল আহমেদ চৌধুরী, আক্তার আহমেদ চৌধুরী, প্রফেসার সৈয়দ মুজিবুর রহমান ও শাহ আলম চৌধুরী।
শুরুতে সংবর্ধিত মুক্তিযুদ্ধাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কর্মকর্তা জাকির আহমদ, লোকমান হোসেন লুকু, হেলাল উদ্দীন চৌধুরী, মোহাম্মদ সাদী মিন্টু, রেহানুজ্জামান রেহান, আলমগীর কবির শামীম, শাহ বদরুজ্জামান রুহেল, রাফাত চৌধুরী ও আলতা মিয়া।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। কিন্তু দেশ অনেক এগিয়ে গেলেও বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল তাদের সে প্রত্যাশা আজো পূরণ হয়নি। এখনো স্বাধীন বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। আজও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণীত হয়নি। শহীদদের পূর্নাঙ্গ তালিকা তৈরী হয়নি। বক্তারা নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা জানিয়ে এব্যাপারে জাতিসংঘসহ বিশ্ব নের্তৃবৃন্দের কার্যকর পদক্ষেপ কামনা করেন। কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য সংগঠনটির ভ’ঁয়সী প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের জনপ্রিয় শিল্পী করিম হাওলাদার ও মনিকা রায় এত সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV