Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

হককথা’র সম্পাদকমন্ডলীর সভাপতি হাফিজুর রহমানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: January 13, 2017 | 6:52 AM

নিউইয়র্ক : বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী, নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক হককথা’র (নিউজ পোর্টাল হককথা.কম) প্রতিষ্ঠাতা ও সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের (৫৬) নামাজে জানাজা ৮ জানুয়ারী রোববার বাদ আছর জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের পরিবারের সদস্য, বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী আর প্রবাসী বাংলাদেশীসহ শত শত মুসল্লী অংশ নেন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারী শুক্রবার অপরাহ্নে তিনি ইন্তেকাল করেন (ইন্নল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। জানাজা নামাজ শেষে হাফিজুর রহমানের মরদেহ সিটির রিজউডস্থ পাক ফিউনেরাল হোমে রাখা হয়েছে। মরহুম হাফিজুর রহমানের মরদেহ ৯ জানুয়ারী সোমবার দুপুরে নিউইয়র্কের লংআইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়েছে। খবর ইউএনএ’র।

টাঙ্গাইলের সন্তান সাংবাদিক হাফিজুর রহমান ১৯৮৮ সাল থেকে নিউইয়র্ক প্রবাসী। তিনি বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় (১৭৮-১০ ওয়েক্সফোর্ড ট্যারেস, নিউইয়র্ক) সপরিবারে বসবাস করতেন। ৬ জানুয়ারী শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় শেষে স্কুল থেকে সন্তানদের নিয়ে বাসায় ফেরার পর অপরাহ্ন তিনটার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সাথে সাথে ৯১১-এ কল করলে জরুরী বিভাগের স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে তার বাসায় এসে প্রাথমিক সেবা দিয়ে কুইন্স জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। হাসপতাল থেকে সন্ধ্যার তার মৃত্যু নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (ম্যাসিব হার্টঅ্যাটাক) হয়ে বাসাতেই বা হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ মরহুম হাফিজুর রহমানের নামাজে জানাজায় ইমামতি করেন। এই নামাজের আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেএমসি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. এম এম বিল্লাহ ও হাফিজুর রহমানের ভগ্নিপতি হাবিবুর রহমান।

জানাজা নামাজে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, হককথা ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ হর সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক সভাপতি মোজাম্মেল হক ও টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি দেওয়ান আমিনুর রহমান এবং সংগঠন দুটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কয়েক শত প্রবাসী বাংলাদেশী শরিক হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV