Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

কেমন হবে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: January 15, 2017 | 1:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প ২০শে জানুয়ারি শুক্রবার। ওইদিন তার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা। পুলিশ ও সেনাবাহিনীর ১৬ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে নিরাপত্তা বলয় তৈরিতে। এফবিআই বলেছে, গঠন করা হয়েছে বিশেষজ্ঞ টাস্কফোর্স। তারা গ্যাস বা রাসায়নিক হামলা মোকাবিলার দায়িত্বে থাকবে। গোয়েন্দাদের আশঙ্কা ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ড্রোন ব্যবহার করে এমন হামলা হতে পারে। এ জন্য ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি স্টার। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস পরিচালক জোসেফ ক্লানসি বলেছেন, ২০শে জানুয়ারি অনাকাঙ্খিত ঘটনা মোকাবিলার জন্য এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কাজ করছেন তার সংস্থার এজেন্টরা। ওইদিন যদি কোনো ড্রোন দেখা যায় তাহলে তা ধ্বংস করে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হতে পারে ওয়াশিংটন ডিসিতে। ফলে নিরাপত্তা রক্ষা করা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ ভিন্ন এক কৌশল নিয়েছে। তারা বলেছে, বালু ও সিমেন্ট ভর্তি করা হবে আবর্জনা ফেলার ট্রাকে। তারপর তা ক্যাপিটল বিল্ডিংয়ে আসা-যাওয়ার পথে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে যাতে অন্য কোনো যানবাহন ওই এলাকায় প্রবেশ করতে না পারে। যানবাহনে বিস্ফোরক নিয়ে কোনো আত্মঘাতী হামলাকারী জনতার ভিড়ে প্রবেশ করতে না পারে। তবে শপথ অনুষ্ঠান চলাকালে ২০টি গ্রুপকে বিক্ষোভ করতে ও মার্চ করতে অনুমতি দেয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মাইকেল চারটপ বলেছেন, এবার এমন নিরাপত্তা দেয়া হবে যা আমি কোনো শপথ অনুষ্ঠানের জন্য কখনও ভাবি নি। শপথ অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছে কংগ্রেশনাল কমিটির চেয়ারম্যান সিনেটর রয় ব্লান্ট। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থার লোকজন প্রকাশ্যে যা বলছেন গোপনীয়ভাবেও তাই বলছেন। আগেকার চেয়ে এবার বিভিন্ন দিক থেকে আরও বেশি হুমকি রয়েছে। ধারণা করা হচ্ছে, ৭০ বছর বয়সী ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের ১০ কোটি মানুষের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে আরও ৫০ কোটি মানুষ সরাসরি উপভোগ করবেন। এই অনুষ্ঠান পেনসিলভ্যানিয়া এভিনিউ থেকে হোয়াইট হাউজ পর্যন্ত প্যারেডের পরই শুরু হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV