সংবাদ মাধ্যমে নেতিবাচক খবর প্রকাশে যেসব বিবেচনা করা উচিৎ : এথিকাল জার্নালিজম নেটওয়ার্ক
সজল সরকার : সংবাদ মাধ্যমে নেতিবাচক খবর প্রকাশের ক্ষেত্রে নৈতিকতার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার বিষয়ে ভারতীয় সংগঠন ‘এথিকাল জার্নালিজম নেটওয়ার্ক’এ একটি রিপোর্ট প্রকাশ হয় যেখানে সাংবাদিকতার নৈতিকতার কয়েকটি দিক তুলে ধরা হয়। রিপোর্টে বলা হয় সংবাদ মাধ্যমে নেতিবাচক খবর প্রকাশের ক্ষেত্রে অধিকাংশ সময় এর প্রতিক্রিয়া নিয়ে গভীরভাবে কেউ চিন্তা করে না। তবে কোন নেতিবাচক খবরের সীমা কতটুকু পর্যন্ত যাওয়া উচিত তা নিয়ে অবশ্য নির্দিষ্ট কোন নীতি বা সংজ্ঞা নেই। এথিকাল জার্নালিজম নেটওয়ার্কে নেতিবাচক মন্তব্য প্রচারে ৫টি দিক বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।আমাদের সময়.কম
প্রথমত বক্তার অবস্থানগত দিকটি বিবেচনা করার কথা বলা হয়েছে। যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব চিন্তা না করেই অনেক নেতিবাচক বক্তব্য তুলে ধরতে পারেন যা মিডিয়ায় ফলাও করে প্রচার করা হলে প্রতিক্রিয়া অন্য রকম হতে পারে সেদিকটি সাংবাদিকদের চিন্তা করতে হবে। দ্বিতীয়ত বক্তব্যের ধরণটি চিন্তা করার কথা বলা হয়েছে। অনেকেই ব্যক্তিগত বক্তব্য সর্বসাধারণের সামনে বলে থাকেন যা মিডিয়ায় প্রকাশ হলে প্রতিক্রিয়া হতে পারে। সাংবাদিকদের খবর প্রকাশের সময় মনে রাখা উচিত কোনটি ব্যক্তিগত মত ও কোনটি সর্বসাধারণের উদ্দেশে বলা হয়েছে। তৃতীয়ত একজন দক্ষ সম্পাদকের জানা দরকার যেকোন নেতিবাচক বক্তব্যের উদ্দেশ্য কী, প্রকাশের পর যদি তা মানবাধিকার লঙ্ঘণ করে তবে প্রকাশের আগেই তা বিবেচনা করা উচিত। চতুর্থত কোন নেতিবাচক বক্তব্যের ধরণ নিয়ে আগেই চিন্তা উচিৎ, যেমনঃ যে কারোরই ধ্বংসাত্বক চিন্তা থাকতে পারে যেটা সে অর্থে অপরাধ নয় কিন্তু সেই বক্তব্য সর্বসাধারণের কাছে উপস্থাপন করাটা অপরাধের মতই বিবেচিত হয়। পঞ্চমত দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে কোন নেতিবাচক রিপোর্ট প্রকাশ উচিত। যখন অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি নাজুক থাকে তখন সেই বিষয়ে নেতিবাচক রিপোর্ট পরিস্থিতি আরও খারাপ করে দেয়। সূত্রঃ দ্য হুট
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ