Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: January 16, 2017 | 11:53 PM

হাকিকুল ইসলাম খোকন : যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র ২০১৭-২০১৮ সালের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে। গত ১৫ জানুয়ারী রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কে এষ্টোরিয়ার ক্লাব সনম এর মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে নতুন কমিটি অভিসিক্ত হয়। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রথম পর্বের শপথ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আজহারুল ইসহাক খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার সামসুল আলম খোকন।
২য় পর্বে নবনির্বাচিত সভাপতি জাহিদুল হক খান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম খান, ঢাকা বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি মোল্লা মুনিরুজ্জামান, এসাল সভাপতি মুলধারার শ্রমিকনেতা মাফ মেসবাহউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র, সহ-সভাপতি আব্দুল রহীম হাওলাদার, নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র ট্রাষ্টি বোর্ডেও সদস্য আবু সাইদ পন্ডিত, ডা. নাজমুল এইচ খান, ইঞ্জিনিয়ার আহসানুল হক বিদায়ী সভাপতি আজহারুল ইসহাক খোকা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জসিম ঊদদীন খন্দকার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি জে মোল্লা সানি, আহসান হাবীব, আনোয়ার হোসেন, শাহীন সিকদার, আসাদুজ্জামান প্রমুখ। ৩য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ও সুপরিচিত সংগীত শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, বাপ্পী সুমন ও পলাশী খন্দকার প্রমুখ। শাহ মাহবুব, রোকসানা মির্জা এবং বাপ্পী সুমন এককভাবে অনেক গুলি গান পরিবেশন করে হল ভর্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় দর্শক শ্রোতারা বিপুল করতালি দিয়ে ও শিল্পীদের অভিনন্দন জানান।
জনপ্রিয় দুই শিল্পী শাহ মাহবুব ও রোকসান্ ামির্জা দৈত কন্ঠে তাদের তিনটি সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ছোট মনি তাসনিম রশিদ শ্নেহা। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা ও উপস্থাপনা করেন নবনির্বাচিত সহ-সভাপতি হারুন অর রশীদ ॥
অনুষ্ঠানে অতিথিদের মাঝে পরিচয় পরিচয় করিয়ে দেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জনপ্রিয় নিউজ পোর্টাল কটিয়াদিনিউজ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবিসহ আরো অনেকেই। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষ পর্বে ছিল রকোমারী আয়োজনে সুস্বাদু নৈশভোজে আপ্যায়ন। অভিষেক উপলক্ষে বিশিষ্ট রিয়েলেটর ও সংগঠনের অন্যতম সদস্য বেলাল হোসেন এর সম্পাদনায় চাররঙ্গা সদৃশ্য ২৪ পাতার একটি মনোরম স্বরনিকা প্রকাশ করা হয়। এই স্বরনিকাটি উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়। নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি জাহিদুল হক খান অরুণ, সিনিয়র সহ-সভাপতি জে মোল্লা সানি, সহ-সভাপতি আবুৃল হোসেন, আহসান হাবীব ও হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাধ্রাণ সম্পাদক শাহীন সিকদার, কোষাদক্ষ তরিকুল ইসলাম তুহিন,সাংগঠনিক সম্পাদক এহসানুল হক বাবুল, সাংস্কৃতিক সম্প্দাক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক হাসিবুর রহমান, আন্তজার্তিক সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান ভূঞা, সমাজকল্যাণ সম্পাদক ইকবাল ভূঞা, মহিলা বিষয়ক সম্পাদিকা রাশেদা সুলতানা রেখা, সদস্যবৃন্দ আজাহার ইসহাক খোকা, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন খন্দকার, শহিদুল ইসলাম ভূঞা, ইঞ্জিনিয়ার নূরুল হক, বেলাল হোসন, তাজুল ইসলাম কামাল, ইকবাল কবির, মাসুদ ভূঞা, সালাহ উদ্দিন খান তুহিন, ওবায়দুর রহমান ভূইয়া ইমন ও মাহাবুবুর রহমান মুকুল, বোর্ড অব ট্রাষ্টি হলেন চেয়ারম্যান আবুল কালাম খান, সদস্যবৃন্দ আবু সাইদ পন্ডিত, ডা. নাজমূল এইচ খান, কুতুবুদ্দিন, ইঞ্জিনিয়ার আহসানুল হক, জাকির হোসেন, ইঞ্জিনিয়ার নূরুল হক, আসাদুজ্জামান ও আঞ্জুমান এ আবিদ।
নির্বাচন কমিশন হলেন, প্রধান নির্বাচন কমিশনার সামসুল আলম খোকন, নির্বাচন কমিশনার শামসুল হকও ওয়াহিদ জামান।
নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক উদযাপন কমিটির আহবায়ক আবুল হোসেন , সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিন, সমন্বয়কারী জে মোল্লা সানি, যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ, সদস্যবৃন্দ। ভূইয়া মাসুদ এবং এহসানুল হক বাবুল, আনোয়ার হোসেন, বেলাল হোসেন, ইকবাল কবির, শাহীন সিকদার, আমজাদ হোসেন কামরুজ্জামান এবং হাসিবুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV