শেখ হাসিনার নিউইয়র্ক সফরের আগেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হবে : যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিটিজেন মুভমেন্ট-এর আহ্বায়ক এম এ মালিক বলেছেন, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের আগেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হবে। সেই কমিটির নেতৃত্বেই যুক্তরাষ্ট্রে শেখ হাসিনাকে প্রতিরোধ করা হবে। কুইন্সের টেংরা রেষ্টুরেন্টে গত ১৩ জানুয়ারী শুক্রবার যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ ও আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, সাধারণ সম্পাদক এমএ বাতিন, মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, জাসাসের কেন্দ্রীয় নেতা আবু তাহের, জাহাঙ্গীর, শিরিন, খলকু, নাসিম, কায়সার প্রমুখ।
এম এ মালিক বলেন, লন্ডনে চিকিত্সাধীন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুস্থ হলেই বীরের বেশে দেশে ফিরে যাবেন। তিনি বলেন, শুধু রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে। এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম নির্যাতনে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করছে। সেটা কোনো দিনও সম্ভব হবে না। তিনি বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য বহির্বিশ্ব থেকে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লড়াইয়ে সফল হব, ইনশা আল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে সারাদেশে এক বিভীষিকাময় ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার গণমাধ্যমের ওপর দলন-পীড়ন চালাচ্ছে। বর্তমান সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। সত্য প্রকাশ ও ভিন্নমতের কারণে আজ দেশের গণমাধ্যম ফ্যাসিবাদী শক্তির আক্রোশ ও আক্রমণের শিকার হচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘের একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে আসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিটিজেন মুভমেন্ট-এর আহ্বায়ক এম এ মালিক। জাতিসংঘের সদর দপ্তরে গত ১০ জানুয়ারি শুরু হওয়া জাতিসংঘের ইনষ্টিটিউট-ফর কালচারাল ডিপ্লোম্যাসি বিভাগের বার্ষিক আন্তর্জাতিক এ কনফারেন্স শেষ হয় ১৪ জানুয়ারি। বিশেষ প্রতিনিধি হিসেবে আমন্ত্রন পেয়ে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক, বহুমাত্রিক উন্নয়ন, উদ্ভাবন ও বিশ্ব মানবাধিকারের ওপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্বের প্রভাব শীর্ষক এ কনফারেন্সে যোগ দেন এম এ মালিক। এ কনফারেন্সে আলোচক হিসেবে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, একাডেমিক্স, শিল্পী, সাংবাদিক, পেশাজীবী ও লেখকরা। কনফারেন্সে যোগদান শেষে এম এ মালিক লন্ডন ফিরে যান বলে জানা গেছে।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ