“আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও প্যালেস্টাইনী জনগণের স্বাধিকার আন্দোলনে অকুন্ঠ সমর্থন দিয়ে যাবে”
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও প্যালেস্টাইনী জনগণের স্বাধিকার আন্দোলনে অকুন্ঠ সমর্থন দিয়ে যাবে”, ১৭ জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে “প্যালেস্টাইন প্রসঙ্গসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি” শীর্ষক এক উম্মুক্ত বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন।
স্থায়ী প্রতিনিধি তাঁর বক্তব্যে গত বছরের ডিসেম্বরে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাধীন, কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং প্যালেস্টাইনী জনগনের মানবাধিকার ও মৌলিক অধিকার প্রশ্নে তাঁর জনগণ ও সরকারের অবিচল অঙ্গিকারের কথা পুনর্ব্যক্ত করেন।
এবছরের ১৫ জানুয়ারি প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের কথা তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যের সবচাইতে পুরনো সংঘাত পরিস্থিতির সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা সফল হতে পারে না। তিনি প্যারিস সম্মেলনের আলোকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের একাত্মতা ঘোষণা করেন।
রাষ্ট্রদূত গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ঐতিহাসিক রেজ্যুলেশন ২২৩৪ এর প্রেক্ষিতে দখলকৃত প্যালেস্টাইন ভূ-খন্ডে অবৈধ বসতি স্থাপন অবিলম্বে বন্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। ২০১৭ সালে প্যালেস্টাইন ভূ-খন্ডে অবৈধ দখলদারিত্বের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি এ দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ শুরু করার আহ্বান জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ