Sunday, 28 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কংগ্রেসের জর্জিয়া ডিসট্রিক্ট-৬ এর শূন্য আসনে প্রার্থিতার ঘোষণা দিলেন বাংলাদেশি ড. আলী ভূঁইয়া

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: January 18, 2017 | 10:01 AM

রুমী কবিরঃ যুক্তরাষ্ট্র কংগ্রেসের জর্জিয়া ডিসট্রিক্ট ৬ আসনের নির্বাচিত কংগ্রেসম্যান ডঃ টম প্রাইস নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদে হেলথ এন্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি হিসেবে মনোনীত হওয়ায় সেই শূন্য আসনের কংগ্রেসম্যান হিসেবে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার বাসিন্দা ডঃ মুহাম্মদ আলী ভূঁইয়া। আর এই ঘোষণার মধ্য দিয়ে তিনি হবেন রিপাবলিকান পার্টির পক্ষের প্রথম মুসলিম বাংলাদেশি আমেরিকান প্রার্থী এবং নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বাংলাদেশি কংগ্রেসম্যান হিসেবেও ইতিহাস রচনা করবেন তিনি।

ডঃ ভূইয়ার বাড়ি বাংলাদেশের ঢাকায়। ১৯৮৬ সাল থেকে তিনি আটলান্টায় বসবাস করছেন। গত শুক্রবার ১৩ জানুয়ারি আনুষ্ঠানিক এক ঘোষণায় তিনি  বলেন, “আমাদের সবাইকে এখন সাধারণ নাগরিকের কল্যাণে কাজ করতে হবে।  সৎ এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ী, শিক্ষাবিদ বা সমাজকর্মে পরীক্ষিতরাই কেবল ভোটারদের স্বার্থকে প্রাধান্য দিতে পারেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জর্জিয়া রাজ্যে রিপাবলিকানদের ভোট যেহেতু বেশি, মোহাম্মদ ভূইয়া দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে তার জয় পাওয়ার সম্ভাবনা সহজতর হবে।

এ আসনে রিপাবলিকান পার্টি থেকে আরও চার মনোনয়নপ্রত‌্যাশীর নাম শোনা গেলেও এপর্যন্ত কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এই চারজন হলেন ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল ডাইভার্সিটি কোয়ালিশনের প্রধান ব্রুস লেভেল, জর্জিয়া রাজ্যের সাবেক সেক্রেটারি করেন হ্যান্ডেল, সিনেটর জাডসন হিল এবং সাবেক স্টেট সিনেটর ড্যান মুডি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে যোসেফ পোন্ডের নামও শোনা যাচ্ছে। তবে কেউ এগিয়ে না এলে ডঃ ভূঁইয়াই হবেন রিপাবলিকান দলের একমাত্র মনোনীত প্রার্থী।

অন্যদিকে ডেমক্র্যাটিক পার্টি থেকে চার জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন-  সাবেক স্টেট রিপ্রেজেনটেটিভ স্যালি হারেল, অ‌্যাটর্নি যশ ম্যাকলোরিন, জ্যান অসোফ ও সাবেক স্টেট সিনেটর রোন স্লোটিন।

টম প্রাইস স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সিনেটে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই জর্জিয়ার গভর্নর নাথান ডিল উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানা গেছে।

ব্যক্তিগত জীবনে ডঃ ভূঁইয়া অর্থনীতি ও বানিজ্য বিষয়ে পিএইচডি অর্জনসহ দুইটি এমবিএ ডিগ্রী এবং হার্ভার্ড ও এমআইটি থেকে এডভান্স লিডারশীপ ট্রেনিং অর্জন করে দীর্ঘদিন ধরে জর্জিয়ায় পেশাগতভাবে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, গবেষণা ও ব্যবসা পরিচালনার মধ্য দিয়ে মূলধারায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

ত্রিশ বছর আগে স্ত্রী শামিমাকে বিয়ে করে তখন থেকেই ডঃ ভূঁইয়া যুক্তরাষ্ট্রের অভিবাসী হিসেবে সুন্দর আগামী রচনায় পথ চলা শুরু করেন। গত ১৬ বছর ধরে তিনি কব কাউন্টির বাসিন্দা হিসেবে এখানেই স্থায়ী নিবাস গড়ে তোলেন। স্ত্রীকে নিয়ে ডঃ ভূঁইয়া ২০০০ সালে এদেশের নাগরিকত্ব অর্জনের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় মূলধারার কমিউনিটিতে নিজেকে আত্মপ্রকাশ করেন এবং রিপাবলিকান দলের সংস্পর্শে আসেন।

উল্লেখ্য, ডিসট্রিক্ট ৬ আসনটি দীর্ঘদিন ধরেই রিপাবলিকান পার্টির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

স্মরণ করা যেতে পারে, গত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ডিসট্রিক্ট ৭ আসন থেকে সর্বপ্রথম বাংলাদেশি আমেরিকান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ডঃ রশিদ মালিক। ডঃ মালিক এর আগে আরও দুই বার ডেমোক্র্যাটিক পার্টির জর্জিয়া রাজ্যের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং এদেশের অধিকাংশ অভিবাসী নাগরিক বিশেষ করে বাংলাদেশি ও এশিয়ান নাগরিকগন বরাবরই ডেমোক্র্যাটিক পার্টীকেই বেছে নিচ্ছেন। আর সেই প্রেক্ষাপটে ডঃ মুহাম্মদ আলী ভুইয়ার নামটি রিপাবলিকান দল থেকে একটি নতুন চমক হয়ে মূলধারা ও অভিবাসীদের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে সামনে এসেছে বলে অনেকেই মনে করছেন।

এদিকে জর্জিয়া থেকে প্রথম বারের মত একজন মুসলিম বাংলাদেশির রিপাবলিকান দলের প্রার্থিতা ঘোষণায় আটলান্টার বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক সাড়া পড়ে গেছে। ডঃ ভূঁইয়া রিপাবলিকান প্রার্থী হিসেবে জয়যুক্ত হলে দৃশ্যত এটি হবে জর্জিয়া রাজ্য তথা সমগ্র যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের জন্যেই একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা- এধরনের মন্তব্যই করছেন আটলান্টার বাংলাদেশি কমিউনিটি। এছাড়া ডেমোক্র্যাটিক রাজনীতির সাথে সম্পৃক্ত বাংলাদেশি সংগঠকগণও ডঃ মুহাম্মদ আলী ভুঁইয়ার বিজয় প্রত্যাশা করছেন সঙ্গত কারনেই।

অন্যদিকে বাংলাদেশি কমিউনিটির অসংখ্য সংগঠক, লেখক, সাংবাদিক, শিল্পী, পেশাজীবী কর্মকর্তা, ব্যবসায়ী ও তরুণ সমাজ তাঁর এই প্রার্থিতা ঘোষণায় ইতোমধ্যেই তাঁকে উষ্ণ শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV