নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি গিয়াস সাধারণ সম্পাদক মিলন
নিউইয়র্ক: নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র ২০১৭-১৮ সেশনের নতুন কমিটি গঠণ করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন মো: গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিলন মোল্লা। গত ১৫ জানুয়ারী রবিবার জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি হলে এক আলোচনা সভায় এ কমিটি গঠণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম খান বাদল। পরিচালনা করেন উপদেষ্টা আমিন মেহেদী বাবু। এ সময়ে উপদেষ্টামন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল সাত্তার খান, মীর রেজাউর হক রেজা, এম রহমান সাচ্চু, মো: বাবুল দেওয়ান, এস মিয়া তৌহিদ ও মো: নাসির উদ্দিন। সংগঠনকে গতিশীল ও আদর্শ সংগঠন করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, সেলিম ইব্রাহিম, তানভীর এ মিলন, মাহবুব রহমান সবুজ, শেখ মাহমুদ সিদ্দিক, শেখ আব্দুল মালেক, গণেষ কীর্ত্তনিয়া, মজিবুর রহমান বাবু, মো: উজ্জ্বল বিপুল, মানিক ওয়াদুদ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। উপস্থিত উপদেষ্টামন্ডলী ও সদস্যদের দীর্ঘ আলোচনার পর সকলের সর্বসম্মতিত্রুমে আগামি ২০১৭-১৮ সেশনের পূণাঁঙ্গ কমিটি গঠণ করা হয়।


প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম খান বাদল নতুন কমিটি গঠণে সহায়তার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও প্রবাসে নবাবগঞ্জবাসীর কল্যাণে আমরা এক ও অভিন্ন। নবাবগঞ্জবাসীর স্বার্থে সংকীর্ণমণতার উর্ধে পারস্পারিক ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি আহবান জানান এবং নতুন প্রজন্মের কাছে নবাবগঞ্জের ঐতিহ্যকে তুলে ধরার অঙ্গিকার ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মো: গিয়াস উদ্দিন নতুন দায়িত্বের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন কমিটির সকলে অত্যন্ত আন্তরিক। আমাদের একটি বলিষ্ঠ টিম তৈরী হয়েছে। আমরা একে অন্যের বিপদ-আপদে সংগঠনের প্রয়োজনে যার যা দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। তিনি সংগঠনের কল্যাণে সহমর্মিতার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি মো: গিয়াস উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মুনসুর আলম, সহ সভাপতি তানভীর এ মিলন, মাহবুব রহমান সবুজ, হাবিবুর রহমান হাবিব, শেখ মাহমুদ সিদ্দিক, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গণেষ কীর্ত্তনিয়া, মজিবুব রহমান বাবু, রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মালেক, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আসাদ জামান, ত্রুীড়া সম্পাদক মালিক ওয়াদুদ, সহ ত্রুীড়া সম্পাদক শামীম আহম্মেদ, মহিলা সম্পাদিকা আয়েশা আক্তার খানম, সাংস্কৃতিক সম্পাদিকা শায়মা আক্তার রুনী, আলেক্স গমেজ, আপ্যায়ন সম্পাদক ওয়াজেদ মিয়া, সহ আপ্যায়ন গোলাম রিপন। কার্যকরী সদস্য মো: উজ্জ্বল বিপুল, সেলিম ইব্রাহিম, গোলাম মোস্তফা, মো: সিরাজউদ্দিন সিরাজ, সাইফুল ইসলাম শাহিন, জাহিদুল ইসলাম, শেখ অয়ন।
অধ্যাপক মো: ইউসুফের মাগফেরাত কামনায় করে দোয়া:
আলোচনার পর দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক মো: ইউসুফের মাগফেরাত কামনা করেন দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপদেষ্টা আমীন মেহেদী বাবু। এর আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন উপদেষ্টা আব্দুস সাত্তার খান। উল্লেখ্য, সম্প্রতি কানাডায় অধ্যাপক মো: ইউসুফ ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা খান (লিপন), আলম, মো: মজিবুর রহমান, আজিবুর হামিল পলাশ, জোবাইর, সাইফুল ইসলাম, সাকির হোসেন, তোফায়েল মাসুক, এম.এ কালাম, মো: রেজাউল। বিপুল সংখ্যক নবাবগঞ্জবাসীর উপস্থিতিতে সভায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং নৈশ্যভোজের মাধ্যমে সভা সমাপ্তি হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes