নিউইয়র্কের পাতাল ট্রেনে এখন সেলফোনে কথা বলা যাবে
বাংলা অক্ষর, নিউইর্য়ক : নিউইয়র্ক সিটির সাবওয়ে সিষ্টেম পৃথিবীর বৃহত্তর। বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির ফ্রি ইন্টারনেট যুক্ত হলো পাতাল ট্রেনও। শহরটির পাতাল রেলের ২৭৯টি স্টেশনে ফ্রি ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে। এছাড়া, ১৫০টি স্টেশন থেকে নদীর নিচ দিয়ে ট্রেন চলাচল কালেও ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে। গত বছরের ২৮ জুন থেকে ৬ নভেম্বর পর্যন্ত সময়ে সব পাতাল ট্রেনের স্টেশন এবং নদীর নীচ দিয়ে ট্রেন চলাচলকালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিউইয়র্ক সিটি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গারের তদন্ত টিম। ২০০৭ সালে শুরু করা এই প্রকল্পের সফলতা দেখে তদন্ত কর্মকর্তারা অভিভূত। সেলফোন এবং ল্যাপটপে ইন্টারনেট অত্যন্ত চমৎকারভাবে কাজ করছে।
একটি গ্যাজেট, তাই সাবওয়েতে চলাচলের সময় যাতে সেলফোন ব্যবহার করা যায় সে লক্ষ্যে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি ২৭৯টি সাবওয়ে ষ্টেশনে ওয়াই–ফাই ইন্সটল করেছে। উল্লেখ্য গত ১০ বছর ধরে এই ওয়াই–ফাই বসানোর কাজ চলছিল। বৃহস্পতিবার সিটি কম্পট্রলার স্কট ষ্ট্রিংগার এক অডিট রিপোর্ট প্রকাশকালে জানিয়েছেন, তিনি তার অফিসের প্রতিনিধি দ্বারা ১৫০টি ষ্টেশন ইন্সপেকশন করিয়েছেন। তারা জানিয়েছেন এখন ১৫০টি ষ্টেশনেই সেলফোন ব্যবহার করা যাচ্ছে। তবে এমটিএ মুখপাত্র জানিয়েছেন নিউইয়র্ক সিটির সব সাবওয়ে ষ্টেশনে অর্থাৎ ২৭৯টি ষ্টেশনেই ওয়াই–ফাই এখন সচল।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে