মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পবিরোধী সমাবেশে নারীরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদী সমাবেশ করছেন নারীরা। আজ শনিবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ট্রাম্পবিরোধী সমাবেশে জড়ো হন এক হাজারের বেশি নারী। এছাড়া ট্রাম্পবিরোধী সমাবেশে বিপুল সংখ্যক নারী অংশ নেন অস্ট্রেলিয়ার সিডনি, জার্মানির বার্লিন, ফ্রান্সের প্যারিস, চেক প্রজাতন্ত্রের প্রাগ ও দক্ষিণ আফ্রিকার ডারবান। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিপুল সংখ্যক নারী ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের নীতিমালায় নারী অধিকার সুরক্ষিত নয়। সমাবেশে মার্কিন গায়িকা লিলি অ্যালেনকে নারী অধিকার,লিঙ্গ ও বর্ণবৈষম্য,জলবায়ু পরিবর্তন,পরমাণু অস্ত্র ও অভিবাসন বিষয়ে কথা বলতে দেখা যায়। সমাবেশে ২০ হাজার নারী অংশ নিয়ে বলেন, ট্রাম্পের অধীনে নারীরা কোনভাবেই নিরাপদ নন। ওয়াশিংটনে নারীদের ওই সমাবেশের সংহতি জানিয়ে শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রাম্পবিরোধী নারী সমাবেশ হচ্ছে। অধিকার বিষয়ে সচেতন নারী, সুশিলসমাজের প্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা এসব সমাবেশে অংশ নিচ্ছেন। এসব সমাবেশে নারীরা তাদের অধিকার বিষয়ে বক্তব্য প্লাকার্ড প্রদর্শন করছেন। তারা অতীতে নারীদেরকে নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্য নিয়ে হাস্যরসিকতাও করছেন। সকল আনুষ্ঠানকিতা শেষে শুক্রবার যুক্তরাষ্ট্ররে ৪৫তম প্রসেডিন্টে হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সূত্র: সিএনএন, বিবিসি ও গার্ডিয়ান/সমকাল
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!