নিউইয়র্কে গাঙচিল এর প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি : সভাপতি নিখিল সম্পাদক মৌসুমী
নিউইয়র্ক : প্রবাসের অন্যতম, সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় চর্চা বিষয়ক সংগঠন গাঙচিল এর প্রতিষ্ঠা বার্ষিকী ও শীত উৎসব পালিত হয়েছে। গত ৮ই জানুয়ারী অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি ছিলো গাঙচিল এর ৭১তম নিয়মিত আসর।
গাঙচিলের নতুন সভাপতি কবি নিখিল কুমার রায় এর সভাপতিত্বে এবারের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক-নাট্যকার-কবি ও গীতিকার জীবন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরদার, সংগঠক আলী হোসেন, ফজলুল কাদের এবং শাহাদাত হোসেন। কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ দৈনিক প্রথম আলো পত্রিকার উত্তর আমেরিকার ডেপুটি ব্যুরো চীফ সাংবাদিক শাহাব সাগর। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারজানা ববি মিথিলা। স্বাগত বক্তব্য রাখেন: গাঙচিল এর প্রধান উপদেষ্টা মো: আখতার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নতুন সাধারণ সম্পাদক মৌসুমী রহমান। বক্তারা বলেন, সব ধরনের সীমাবদ্ধতা এবং প্রতিকূলতা দূর করে প্রবাসের নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ছড়িয়ে দিতে হবে। বাংলা সাহিত্যের মধুরতা, কবিতার মুগ্ধতা, গান ও অভিনয়ের সৃষ্টিশীলতাকে পরিচয় করিয়ে এসব ক্ষেত্রে প্রজন্মকে আকৃষ্ট করাতে হবে। আর এই কাজটি করতে হবে সরকারি-বেসরকারি সব শ্রেণির পক্ষ থেকে। তাঁরা বলেন, এক সময় নতুন প্রজন্ম বাংলা সাহিত্য এবং সংস্কৃতির কথা বললেই হা করে থাকত। এখন দৃশ্যপট বদলেছে। অনেক অভিভাবক আছেন যারা বাংলা সাহিত্য বিশেষ করে বাংলা কবিতার রস, গানের ব্যাকুলতা ও সাহিত্যের মধুরতা বোঝাতে চেষ্টা করেন। আগে যেখানে কোনো সাহিত্য আসর হলে লোকজন পাওয়া যেত না, সেখানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নতুন প্রজন্মকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছেন অভিভাবকেরা। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা। গাঙচিলের প্রতিষ্ঠাতা খান শওকত বলেন, গাঙচিল সব সময় নতুন প্রজন্মের চাহিদাকে প্রাধান্য দেয়। তারা যেসব গান, কবিতা ও ছড়া পছন্দ করে সেসব পরিবেশন করা হয় সাহিত্য আসরে। এতে করে বাংলা সাহিত্য চর্চা যেমন হয়, তেমন নতুন প্রজন্মও তাদের প্রাপ্যটুকু নিয়ে বাড়ি ফেরে।
আবৃত্তিতে অংশ নেন: ফাসির কবীর কাব্য, ফারজিন রাকিবা, রওশন আরা, মিজানুর রহমান এবং খান শওকত। কবিতা পাঠ করেন: উম্মে শিলা, অদিতি, ফজলুল কাদির, আবুল কাশেম ও কহিনুর বেগম। সঙ্গীত পরিবেশন করেন: মৌসুমী রহমান, নীপা জামান, কানিজ আয়শা, কহিনুর বেগম এবং জুয়েল বৈদ্য।
১৯৭৫ সালে মরহুম মহিউদ্দীন আহম্মদ খান এর হাতে প্রতিষ্ঠিত হয় গাঙচিল প্রকাশন। এরপর ১৯৯৯ সালে বাংলাদেশে গঠিত হয় গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ। ২০০৮ সালে নিউইয়র্কে গাঙচিল সাহিত্য আসর প্রতিষ্ঠিত হয়, পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির পরামর্শে সংগঠনটির নাম গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ রাখা হয়। এপর্যন্ত গাঙচিল এর প্রায় তিনশত শাখা হয়েছে। সকল শাখাতেই গাঙচিল এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। সেই আলোকে নিউইয়র্কেও গাঙচিল এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এই আসরে আগামী ২ বৎসরের জন্য গাঙচিল এর নতুন কমিটি গঠিত হয়। কমিটি নি¤œরূপ: সভাপতি: কবি নিখিল কুমার রায়, সাধারন সম্পাদক: সঙ্গীত শিল্পী মৌসুমী রহমান, সহ-সভাপতি বৃন্দ: ডা: নার্গিস রহমান, জুয়েল বৈদ্য, রোকসানা বেগম, হেলেন পারভিন, আলী হোসেন এবং শিল্পী প্রবীর গুন। সাহিত্য সম্পাদক: আবৃত্তি শিল্পী ফারজিন রাকিবা, সাংস্কৃতিক সম্পাদক: সঙ্গীত শিল্পী নীপা জামান। পরিচালক বৃন্দ: কানিজ আয়শা, ফারজানা ববি মিথিলা, রওশন আরা, কহিনুর বেগম এবং শাহানাজ বেগম। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: মো: আখতার হোসেন, জীবন চৌধুরী, প্রদীপ মালাকার, মো: শাহাদাত হোসেন, খুরশীদ আনোয়ার বাবলু, স্বপন বসু, শাহ-নেওয়াজ, আবুল কাশেম এবং খান শওকত। আগামী ৫ই ফেব্রুয়ারী রোববার বিকাল সাড়ে ৫ ঘটিকায় গাঙচিল এর ৭২তম নিয়মিত আসর অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে (৭১-২৪ রুজভেল্ট এভিন্যু, দোতলায়)। আগ্রহীদেরকে ৬৩১-২৯০-১০৪৫, ৪৬৬-৫০৮-৭২২৩ অথবা ৯১৭-৮৩৪-৮৫৬৬ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ