Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশে আধুনিক ইসলামী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকায় কুমিল্লার সিধুছি মহিলা মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: January 23, 2017 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে নারীদের আধুনিক ইসলামী শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করছে কুমিল্লার সিধুছি মহিলা দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা। সিধুছি গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কাজী অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম নিজস্ব সম্পত্তিতে বাড়িতে বহুমুখি এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রবাসীদের নিকট বহুমুখি এ প্রতিষ্ঠানটির কাযৃক্রম তুলে ধরতে গত ৯ মার্চ প্রতিষ্ঠান কমপ্লেক্স ভবণে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানমালার। প্রতিষ্ঠাতা কাজী অধ্যক্ষ মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হেসেন সেলিম, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজ কর্মী চিত্ত রঞ্জণ সিংহ এবং অস্ট্রেলিয়া প্রবাসী সোহেল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিধুছি মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামিউল ইসলাম, এবতেদিয়া প্রধান আবদুর রশিদ, সহকারী শিক্ষক আবুল কাশেমসহ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী-শিক্ষকরা।
অতিথিরা প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখে অভিভূত হন। এসময় তারা প্রতিষ্ঠানটির উন্নয়নে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা কাজী অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মাদ্রাসার উন্নয়নে প্রবাসীসহ সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন।
জানা যায়, কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলায় সিধুছি গ্রামে প্রতিষ্ঠিত ইসলামী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান কুমিল্লার সিধুছি মহিলা দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রসারে এক অনন্য ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন ধরে। মাদ্রাসা কমপ্লেক্স ভবণে মাদ্রাসা শিক্ষা, হাফেজি শিক্ষা, গণ শিক্ষাসহ সরকার প্রণীত নানা শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম চলছে। মহিলা মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে স্থাপিত সিধুছি মহিলা দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসায় দিন দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েই চলছে। ক্রমবর্ধমান বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর আনজাম দিতে কর্তৃপক্ষকে দারুণ হিমসিম খেতে হচ্ছে। দেখা দিয়েছে স্থানের সংকুলানসহ নানান আর্থিক সংকট।
জানা যায়, সিধুছি মহিলা দাখিল মাদ্রাসাটি এলাকায় নারীদের ইসলামী শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করলেও মাদ্রাসাটি এমপিওভূক্ত না হওয়ায় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা দারুণ আর্থিক সংকটে ভূগছেন। মাদ্রাসা থেকে নামেমাত্র বেতনে তাদের সংসারের ব্যয় নির্বাহ করতে হয়। এতে তারা মানবেতর জীবন-যাপনের সম্মুখিন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাদ্রাসাটি এমপিওভূক্ত করার জন্য এলাকাবাসী সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।
এদিকে দিনদিন শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় মাদ্রাসার নিজস্ব ভবণের সম্প্রসারণসহ নতুন ভবণ তৈরী অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে পর্যায়ক্রমে বহুতল বিশিষ্ট ভবণ তৈরীর কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। যার জন্য বিপুল অর্থের প্রয়োজন। মহিলা মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসার নিজস্ব ভবণ সম্প্রসারণসহ নতুন ভবণ নির্মাণ কাজে সকলের সাহায্যের প্রয়োজন। প্রবাসীসহ সকলের নিকট আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষ।
ডাকযোগে সাহায্য পাঠানোর ঠিকানা : সিধুছি মহিলা দাখিল মাদ্রাসা, গ্রাম : সিধুছি, পোস্ট অফিস : কেশনপাড়, কুমিল্লা, বাংলাদেশ, ফোন নং ০১৭১১৩৫৩৫০৫।
ব্যাংকের মাধ্যমে সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নং : ১৭৪৫
বাংলাদেশ কৃষি ব্যাংক লি:, বাগমারা বাজার শাখা, সদর দক্ষিণ, কুমিল্লা, বাংলাদেশ।

Shiduchi Mahila Dakhil Madrasha 

Bangladesh Krishi Bank Ltd.

Account No- 1745

Bagmara Bazar Branch, Sadar South, Comilla, Bangladesh.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ