Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচনের তারিখ সহসা ঘোষণা করা হবে : নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: January 23, 2017 | 12:05 PM

নিউইয়র্কঃ আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর নির্বাচন কমিশনের শুক্রবার ২০ জানুয়ারী অনুষ্ঠিত এক বিশেষ সভায় সদস্যদের একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও প্রবীন সম্পাদক কাজী শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার চ্যানেল আই এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ এবং নিউইয়র্ক বাংলা ডটকম সম্পাদক আকবর হায়দার কিরন। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর নির্বাচন সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি সম্প্রতি নির্বাচন কমিশনের নজরে এলে গেলো ১৭ জানুয়ারী কমিশন এক বিশেষ বৈঠকে মিলিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্বাচন সংক্রান্ত বিষয়ে কার্যকরী কমিটির পক্ষ থেকে নির্বাচনী বিধি সংক্রান্ত সিদ্ধান্তে বৈঠকে বিস্ময় প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের বৈঠক থেকেই এ ব্যাপারে জানতে চেয়ে সভাপতি ও সম্পাদককে ফোনে যোগাযোগ করে বিস্ময়ের কথা জানানো হয়। সভাপতি এই সংবাদ বিজ্ঞপ্তি যাতে কোন সংবাদপত্রে প্রকাশিত না হয় এ ব্যাপারে আশ্বাস দেন। কিন্তু ইতিমধ্যে সেই সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় হুবহু প্রকাশিত হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে নির্বাচনের তারিখ নির্ধারণ সহ অন্যান্য বিষয়ে কার্যকরী পরিষদের বৈঠকে নির্বাচন কমিশনের উপস্থিত সদস্যদের সংগে আলোচোনা হয়। তাতে নির্বাচন কমিশন এ সব বিষয়ে কোন মত প্রকাশ না করে তা কমিশনের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবেন বলে তাদেরকে জানান। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিক ও নমিনেশন ফি সম্পর্কে কমিশনের সাথে আলোচোনার যৌথ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়। ২০ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় নির্বাচনের সম্ভাব্য তারিখ, ফি, নির্বাচন কেন্র, নির্বাচনী আচরন বিধি সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত আলাপ আলোচোনা করা হয়। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর সকল সদস্যকে যথাসময়ে চিঠির মাধ্যমে সকল নিয়ম কানুন জানিয়ে দেয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV