Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাউথ আফ্রিকার কনসাল জেনারেল সোলায়মান আলম শেঠের নাগরিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: January 23, 2017 | 7:11 PM

নিউইয়র্ক : মেজবান রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ১৯শে জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম মহনগরীর সভাপতি এবং সাউথ আফ্রিকার কনসাল জেনারেল সোলায়মান আলম শেঠ জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দান উপলক্ষে যুক্তরাষ্ট্র আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাপা যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা যুক্তরাষ্ট্র শাখার প্রধান সমন্বয়কারী আব্দুর নূর বড় ভূইয়া, উপদেষ্টা গিয়াস মজুমদার, মাহবুবুর রহমান চৌধুরী, ইসমাঈল খান আনসারী। সভায় আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইয়র্ক ষ্ট্রেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ,  জাতীয় যুব সংহতির সভাপতি ওয়াহিদ ফেরদৌস, সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম, জাপার প্রচার সম্পাদক শাহজাহান সাজু, সদস্য আলতাফ হোসেন, মহিলা সম্পাদিক জেসমিন আক্তার চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম ও প্রবাসী কবি সালেম সুলারী। জাপার সহ সভাপতি মাহবুবুর রহমান অনিক, এডভোকে হারিস উদ্দিন আহমেদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লুৎফুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন শুভংকর গাঙ্গুলী এবং বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সংবর্ধনায় অতিথিকে জাতীয় যুব সংহতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রধান অতিথি বলেন, আজ দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতা বোগ করছে, বর্তমান সরকার আমাদের বিরোধী দলে নিয়ে দেশের উন্নয়ন কাজ সমাধান করছে, আমাদের নেতা হুসাইন মোঃ এরশাদের মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য আমরা সবাই প্রবাস ও দেশে মিলে আন্দোলন করতে হবে। আজ দেশে গ্রামে গঞ্জে মানুষ নেতা এরশাদকে রাষ্ট্র প্রধান দেখতে চায়। কিন্তু বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আর নাই, ক্ষমতা ও টাকার কাছে প্রশাসন মিলে নির্বাচন কাঠামোকে ধ্বংস করে ফেলেছে। আজ যদি সুষ্ঠ নির্বাচন হয় জাতীয় পার্টি ক্ষমতায় না গেলও ১০০ আসন পাবে। তাই আপনারা সবাই মিলে কাজ করুন আগামী ২০১৯ সালের নির্বাচন জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে। শেষে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হুসাইন মুহাম্মদ এরশাদ এর রোগ মুক্তির জন্য মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV