Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চিকিৎসাধীন মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: January 23, 2017 | 11:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নিউইয়র্কের কর্ণেল হাসপাতালে বরেণ্য সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সফল ওপেন হার্ট সার্জারি সফল হয়। মানবজমিন এর সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, কর্ণেল হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আজ সকালে অনেকক্ষণ হেঁটেছেন এবং তাকে স্বাভাবিক খাবারও দেয়া হয়েছে। আরও দু’এক দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

এরআগে পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর রহমান চৌধুরী নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। এরপর ৩১ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি। ঢাকা থেকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে লন্ডন হয়ে তিনি চিকিৎসা নিতে নিউইয়র্কে আসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ