Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে সিটেন প্যানেলের অনুমোদন পেলেন রেক্স টিলারসন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: January 24, 2017 | 12:07 PM

সিনেট পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদন পেয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দ রেক্স টিলারসন। এক্সন মোবিল কর্পের সাবেক চেয়ারমেন রেক্স টিলারসন মাত্র ১ ভোটের ব্যবধানে অনুমোদন পান। সিনেটের ওই কমিটি ১১-১০ ভোটে টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য অনুমোদন দেয়। কমিটির রিপাবলিকান সকল সদস্য তার পক্ষে ভোট দেন। আর  বিপক্ষে ভোট দেন কমিটির সকল ডেমোক্রেট সদস্য। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, আগামী সপ্তাহ নাগাদ পুরো সিনেটের তরফে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে টিলারসনের। প্রসঙ্গত, ১০০ সদস্যের সিনেটে ৫২টি আসনই রিপাবলিকানদের দখলে।
সিনেট পররাষ্ট্র বিষয়ক কমিটির অনুমোদন শুনানিতে টিলারসনকে আক্রমনাত্মক সব প্রশ্ন ছুড়ে দেন কমিটির রিপাবলিকান সদস্য মার্কো রুবিও। এতে করে অনেকে মনে করেছিলেন রুবিও হয়তো তার পক্ষে ভোট দেবেন না। শেষমেস অবশ্য তাকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেন রুবিও।
কমিটির ডেমোক্রেট সদস্যরা বলেছেন, টিলারসন রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন এ শঙ্কায় তার বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা। রাশিয়ায় বেশ কয়েক বছর ব্যবসা করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে টিলারসনের। কমিটির শীর্ষ ডেমোক্রেট বেন কারডিন বলেছেন, ‘আমাদের দেশের পরিচয় বহনে ও বিশ্বে নেতৃত্ব্স্থানীয় ভূমিকা পালনে ২’শতাধিক বছর ধরে আমাদের যে মূল্যবোধ ও আদর্শ রয়েছে তা জোরালোভাবে প্রচার করতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সক্ষমতাকে খর্ব করতে পারে টিলারসনের ব্যবসায়ী পরিচিতি এবং শুনানীতে দেয়া তার জবাব।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ