শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র
নিউইয়র্ক: আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাষ্ট্র। গত ২২ জানুয়ারী রবিবার সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছিম আহমেদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক জয়নাল আবেদীন।
অতিথি ছিলেন ফোরামের স্থায়ী সদস্য রাফেল তালুকদার, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, স্থায়ী কমিটির সদস্য সারওয়ার খাব বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন। বক্তব্য রাখেন, ওমর ফারুক, গোলাম এন হায়দার মুকুট, রুহুল আমিন নাসির, মজিবুর রহমান, এবিএম ইকবাল হোসেন, একেএম রশিদ, মার্শাল মুরাদ, নূরুল ইসলাম আবু, মফিজুর রহমান, মোতাহার হোসেন, মাসুদ করিম মিলন প্রমুখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষকই নয় তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি আমাদের হৃদয়ের স্পন্দন ও প্রেরণার উৎস। স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্ব দরবারে আসিন করেন তার মেধা ও প্রজ্ঞা দিয়ে। আজ শহীদ জিয়া আমাদের মাঝে নেই কিন্তু দেশ ও বিদেশে তার লক্ষ-কোটি ভক্ত রয়েছে। তিনি মরেও আজ অমর। তারা বলেন, দেশে এখন ত্রুান্তিকাল অতিত্রুম করছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও শান্তি ফিরে আনতে হলে শহীদ জিয়ার আদর্শের বিকল্প নেই। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হাজী নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহ আফজাল হোসেন, এ.টি.এম হেলালুর রহমান, মোহাম্মদ আলী, আবু বকর সিদ্দিকী, গোলাম মোস্তাফা, মোজাম্মেল হক, সফিকুল সরকার রকেট, মো: খলিলুর রহমান, জাকির হোসেন জেবিন, রাউফুল ইসলাম খান লিটন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং বিশ্বশান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনরে সহ সভাপতি ওমর ফারুক।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ