২০১৯ সালের জাতীয় নির্বাচনী প্রচারনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের অংশ গ্রহনের প্রত্যয় জরুরী কার্যকরী সভায়
নিউইয়র্ক: ২০১৯ সালের জাতীয় নির্বাচনী প্রচারনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের অংশ গ্রহনের প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জরুরী কার্যকরী সভা সমাপ্ত হয়। ২২শে জানুয়ারী রোববার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার বিভিন্ন প্রস্তাবনা নিয়ে জ্যাকসন হাইট্সের হাটবাজার রেষ্টুরেন্টের পাল্কী পার্টি হলে সভাটি হয়। যুক্তরাষ্ট্র আঃ লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপত্তিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। কার্যকরী পরিষদের প্রায় সবকজন সদস্য অত্যন্ত স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে একাজটি সফল করেন। উক্ত সভায় প্রত্যেক ব্যক্তিই তার বক্তব্যে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এবং আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে দেশে গিয়ে কাজ করা এবং নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে দলকে পুনরায় ক্ষমতায় বসানোর প্রত্যয় ব্যক্ত করেন।
সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ড. সিদ্দিকুর রহমান তিনটি বিষয়ে তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। তিনি বলেন, আজকের এই সভার পর যারা সংগঠন বিরোধী কর্মকান্ড করবেন তাদের ব্যাপারে সংগঠন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এছাড়া যারা ফেসবুক-এ অপপ্রচার ও দলের নেতাকর্মীদের প্রতি অশালীন আচরণ করবেন তাদের ব্যাপারে দল কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন দলের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে দলের মধ্যে ঐক্য ফিরিয়ে এনে আগামী নির্বাচনে শক্তি সঞ্চয় করে বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কার্যকরী সভার আলোচনা অংশ নেন সহ-সভাপতি এম ফজলুর রহমান, মোঃ আক্তার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুব রহমান, মোঃ আব্দুল কাসেম, সামছ উদ্দি আজাদ, মোঃ আলী মানিক, লুৎফুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মোঃ মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, রেজাউল করিম, চন্দন দত্ত, আসরাফ মাসুক, শরিফ কামরুল আলম হীরা, সোলায়মান আলী, মাহবুবুর রহমান টুকু, এম আনোয়ার, আতাউল গনি আসাদ, জহুরুল ইসলাম, ফরিদ আলম, মুজাহিদুল ইসলাম, কামাল উদ্দিন, আব্দুল মালেক, তৈয়বুর রহমান টনি, জিন্দাল কাদের বাপ্পা, এডভোকেট মামুন, এম এ করিম জাহাঙ্গীর, মেজবা আহমেদ, আসরাফুজ জামান, জালাল উদ্দন রুমি, আবু মুনসুর খান, দুলাল মিয়া, আকতার আহম্মদ চৌধুরী, ডেনী চৌধুরী, সহিদ হাসান, আলাউদ্দিন জাহাঙ্গীর, আব্দুর রহমান মামুন, কায়কোবাদ খান, আলী হোসেন গজনবী, রফিক পাটয়ারী, জাহাঙ্গীর হোসেন, সাহানারা রহমান, আঃ হামিদ। প্রেস রিলিজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ