জামালপুর জেলা সমিতি ইউএসএ’র কার্যকরি কমিটির বিশেষ সভা
নিউইয়র্ক : ব্রঙ্কস এর প্রিমিয়াম রেষ্টুরেন্টে ২২ জানুয়ারী রবিবার জামালপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক এর ২৫ বৎসর পূর্তি উদ্যাপন বিষয়ে কার্যকরি কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা সমিতির সভানেত্রী মোর্শেদা জামান ও সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর খান। উক্ত কার্যকরি কমিটির বিশেষ সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজমুল হক, আবু হায়াত মোস্তফা হেলাল, রবিউল ইসলাম, মোহাম্মদ আশরাফ হোসেন, আহমদ রেজা খান পিপলু, মোঃ দৌলত আলম, মোঃ সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মোঃ সামিউল ইসলাম, মোহাম্মদ রফিকুল হাসান, মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও মোঃ মাসুম প্রমুখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৯ এপ্রিল রবিবার ঢাকা ক্লাবে জামালপুর জেলা সমিতির ২৫ বৎসর এর পূর্তি ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত ২৫ বৎসর পূর্তি অনুষ্ঠানে দেশের ও প্রবাসের নামী দামী শিল্পীদের আমন্ত্রন জানানো হবে। আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২৫ বৎসর পূর্তি উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। স্মরণিকা প্রকাশের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর খানকে সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-রবিউল, মাসুম, মিলন ও সাইফুল।
অনুষ্ঠান শেষে সম্প্রতি জামালপুর প্রবাসী শেখ আনোয়ার, রিপনের বাবা এডভোকেট আব্দুস ছালাম, রফিক-সাফির মা, মিলনের বাবা এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ