বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সহ সভাপতি দুলালের পিতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিউইয়র্ক: কমিউনিটির পরিচিতমুখ বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনকের সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল এর পিতা মো: ওয়ারিশ উদ্দিন এর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক। গত ২২ জানুয়ারী রবিবার বাদ ইশা জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইয়্যেদ, মিলাদ পাঠ করেন মসজিদের ইমাম কারী মোজাম্মেল। এর পূর্বে সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর এ সরকারের পরিচালনায় মরহুমের মাগফেরাত ও সর্বোচ্চ মর্যাদা কামনা করে সকলের নিকট দোয়া চান মরহুমের ছেলে মিয়া মোহাম্মদ দুলাল ও সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খবিরউদ্দিন এ ভূইঁয়া। দোয়া অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, কমিউনিটি এক্টিভিষ্ট এস,এম জাহাঙ্গীর, সরকার ইসলাম, এর্টণী মঈন চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউনুস সরকার, আমির খান জাকির, মাওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান, ইশতিয়াক রুমি, আবু জাফর ইকরাম, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি প্রফেসর মনির খান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম মাছুম, মাওলানা আশ্রাফ উদ্দিন খান, ইয়েলো সোসাইটির সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, কমিউনিটি নেতা জহির মোল্লা, মঞ্জুরুল ইসলাম হারুন, সামসুউদ্দিন আহমেদ শামীম, আবু মুছা, সফিক রহমান দুলাল, মোহাম্মদ সাকিল মিয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবনেতা আমিনুল ইসলাম স্বপন, জীবন সফিক, হাতেম আলী মারওয়ান, নূরুল ইসলাম, মো: সিদ্দিক এ পাটোয়ারী, মিজানুর রহমান, মো: আকরাম, বাসেদ ভূইয়াঁ, চুন্নু, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, মো: জামান, মো: জাকির হোসেন, মহিউদ্দিন ভূইঁয়া, স্বপনসহ সমিতির সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং কমিউনিটির অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন) মো: ওয়ারিশ উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বৎসর। তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ