নিউইর্য়কে গাইডেন্স রিয়েলটি হোমসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেলেন মোর্শেদা জামান
নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ মোর্শেদা জামান নিউইর্য়কে বাংলাদেশী কমিউনিটিতে এক অনন্য সাফল্য বয়ে আনলেন । সততা ও কাজের প্রতি নিষ্ঠাবান থাকার স্বীকৃতি হিসাবে পেলেন মার্কিন মূলধারার রিয়েল এস্টেট কোম্পানি গাইডেন্স-এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড চেয়ারম্যানস ক্লাব অ্যাওয়ার্ড। অবিশ্বাস্য এই সাফল্য দিয়ে তিনি রিয়েল এস্টেট ব্যবসায় মূলধারার মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশী কমিউনিটির।শব্দ নিউজ
বৃহস্পতিবার দুপুরে নিউইর্য়র্কে জ্যামাইকায় গাইডেন্স রিয়েলটি হোমসের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোর্শেদা জামানের হাতে সম্মাননা ক্রেষ্ট ‘চেয়ারম্যানস অ্যাওয়ার্ড’ তুলে দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হুসাম এ. কুতুব। এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্যই ভার্জিনিয়ার প্রধান কার্যালয়ে থেকে নিউইয়র্কে ছুটে এসেছেন তিনি। মোর্শেদা জামান ছাড়াও গাইডেন্স রিয়েলটি হোমসে কর্মরত আরো কয়েকজন বাংলাদেশী কাজের স্বীকৃতি পেয়েছেন।
অনুষ্ঠানে হুসাম এ. কুতুব জানান, গাইডেন্স রিয়েলটি হোমস ২০১৪ সালে যাত্রা শুরু করে। ভার্জিনিয়া, নিউইয়র্ক, শিকাগো, মেরিল্যান্ডসহ ৬টি স্টেটে বিস্তার লাভ করেছে প্রতিষ্ঠানটি। আর ৬টি স্টেটে কাজ করছেন ৭১ জন। এ বছর তিনজন পেয়েছেন সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছেন, যাদের মধ্যে রয়েছেন মোর্শেদা জামান। তিনি জানান, এ বছর মোর্শেদা জামান ১২ মিলিয়ন ডলারের বেশী বেচাকেনা করেছেন। আর এই সাফল্যের স্বীকৃতি পেয়েছেন মোর্শেদা জামান বেশ কয়েকটি উপায়ে। ক্রেস্ট ছাড়াও মোর্শেদা জামান পাবেন সপরিকারে কোস্টারিয়া ভ্রমণের সুযোগ। এছাড়া নিউইয়র্কের কার্যালয়ে সুদৃশ্য অফিস কক্ষ পেয়েছেন তিনি।
মোর্শেদা জামান তার এই সাফল্যের পেছনের কৃতিত্ব ভাগাভাগি করেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যমের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই কমিউনিটিতে আমি যেটুকু কাজ করি তা এখানকার গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করে। ফলে রিয়েল এস্টেট ব্যবসায় ক্রেতা-বিক্রেতাদের কাছে তিনি অসামান্য পরিচিতি ও ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। এ কারণেই তার ব্যবসায়ে বিস্তৃতি ঘটেছে। তিনি বলেন, আমার ক্রেতা বাংলাদেশী, বিক্রেতা আমেরিকান। বেচাকেনা করতে গিয়ে আমি সবসময় সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। তবে তিনি বলেন, ব্যবসায়ে সফল হতে হলে সততাও বজায় রাখতে হবে। আমি এটা সবসময় মেনে চলেছি। ভবিষ্যত পথচলার তিনি গণমাধ্যমের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
গাইডেন্সের গত বছরের আরো যারা বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন, সৈয়দ আলম, সুহেল খান ও সুরেশ প্রসাদ (মিলিয়ন ডলার ক্লাব অ্যাওয়ার্ড) এবং মো¯তাক আহমেদ, সৈয়দ ওয়াসিম ও সুয়েব বখত ( এক্সিকিউটিভস ক্লাব অ্যাওয়ার্ড)। এই দুই অ্যাওয়ার্ডের বড় হচ্ছে প্রেসিডেন্টস ক্লাব অ্যাওয়ার্ড। কিন্তু মোর্শেদা জামান পেয়েছেন প্রেসিডেন্টেরও উপরে চেয়ারম্যানস ক্লাব অ্যাওয়ার্ড।
কোম্পানির প্রেসিডেন্ট হুসাম এ. কুতুব সবার হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়ে বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি বড় হচ্ছে। এখানে রিয়েল এস্টেট ব্যবসাও সমৃদ্ধ হবে। আমাদেরও কোম্পানিও দিন দিন বড় হচ্ছে। তিনি বলেন, আমাদের নিউইয়র্কের অফিস ২০১৬ সালে শতভাগ লক্ষ্য অর্জন করেছে। এজন্য আমি অনেক খুশী। অনুষ্ঠানে তিনি গাইডেন্স রিয়েলটি হোমসের বাড়ি কেনায় বিভিন্ন ঋণ সুবিধার কথা তুলে ধরেন।
প্রসঙ্গতঃ বাংলাদেশে আইনপেশায় তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। সূদুর আমেরিকায় পাড়ি জমানোর পর এই কমিউনিটিতে তার পরিচিতি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, পেশাজীবী ও ব্যবসায়ী হিসাবে। সব জায়গায় তার অসামান্য সাফল্য। কিন্তু রিয়েল এস্টেট ব্যবসায় মোর্শেদা জামানের সাফল্য আকাশ ছোঁয়া ও ঈর্ষনীয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ