Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

বিএনপি নেতা সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা নিউইয়র্কের কর্ণেল হাসপাতালে মারা গেছেন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: January 25, 2017 | 7:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ‘৬৮’ বছর। নিউইয়র্ক সময় বুধবার রাত ৩ টায় (বাংলাদেশ সময় বুধবার দুপুর ২ টায়) হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন “িার এ তথ্য নিশ্চিত করেন।

শামসুদ্দিন জানান, নুরুল হুদার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথকভাবে শোক বাণী দিয়েছেন। বাণীতে তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নূরুল হুদার আত্মীয় আসিক জানান, ১০/১২ দিন পূর্বে আমেরিকায় ছেলে সারভির হুদাকে দেখতে আসেন নূরুল হুদা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। শ্বাসকষ্টের সমস্যা ছিল তার। ফুসফুস অক্সিজেন নিতে পারছিলেন না। এছাড়া বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন তিনি।

উল্লেখ্য, নুরুল হুদা নিউইয়র্কের ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল সার্ভিসেস’র স্বত্তাধিকারী নাজমুল হুদার বড় ভাই।

নাজমুল হুদা জানান, তিনি মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তার ভাইয়ের শয্যা পাশে ছিলেন। তিনি জানান, নুরুল হুদার মরদেহ নিজ বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার খন্দকারকান্দির পারিবাড়িক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ