Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কুমিল্লা জেলা সোসাইটি যুক্তরাষ্ট্রের নয়া নাম কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: January 26, 2017 | 6:45 AM

নিউইয়র্ক : জ্যাকসন হাইট্স এর একটি রেষ্টুরেন্ট-এ কুমিল্লা জেলা সোসাইটি যুক্তরাষ্ট্রের এক যৌথ সভা গত ১৬ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী ও পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ওয়াসিম উদ্দিন ভূইয়া। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজাদ বাকীর, হাজী আবু তাহের ভূইয়া, মোঃ শাহ আলম, রফিবুল ইসলাম ভূইয়া, সিরাজুল হক জামাল, সিনিয়র সহ সভাপতি বদরুল হক আজাদ, সহ-সভাপতি মোঃ কবীর হোসেন, এম এ রহিম, খাইরুল ইসলাম খোকন, সহ সাধারন সম্পাদক নূর এ আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মজুমদার লিটন, অর্থ সম্পাদক সাইফুল আমিন, আর্ন্তজাতিক সম্পাদক খন্দকার গোলাম মোর্শেদ ছগির, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক আব্দুল হক, মহিলা সম্পাদিকা শামিমা রহমান রেখা, কার্যনির্বাহী সদস্য মোঃ মনির হোসেন, জসিম উদ্দিন সরকার, হাজী মোঃ নুরুল ইসলাম, মোঃ সোলাইমান ভূইয়া, এ কে এম কামাল উদ্দিন খান, মোঃ মোস্তফা রিপন, খন্দকার কাইসার আহমেদ, মোঃ মোস্তাক আহমেদ, মোঃ খোরশেদ আলম। সভায় সকলের সম্মতিক্রমে কয়েকটি গুরুত্তপূর্ণ গৃহিত হয়:

১) মহান ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশ সোসাইটির সাথে গুলশান টেরেস (প্রাক্তন ঢাকা ক্লাব ) এ উদযাপন।
২) ২৭ মার্চ ২০১৭ মহান স্বাধীনতা দিবস উদযাপন (স্হান ও সময় পরে জানানো হবে)।
৩) ১৭ এপ্রিল বিকাল ৬টা উডসাইডের কুইন্স পেলেসে বাংলা বর্ষ বরন । উক্ত অনুষ্ঠানের আহবায়কঃ খাইরুল ইসলাম খোকন, সদস্য সচিব কামাল উদ্দিন খান ও প্রধান সমন্বয়কারী আজাদ বকির।
৪) ১২ জুন ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে ইফতার পার্টী । উক্ত অনুষ্ঠানের আহবায়কঃ আবুল কালাম ভুইয়া, সদস্য সচিবঃ মনিরুল হক মজুমদার লিটন ও প্রধান সমন্বয়কারীঃ এমদাদুল হক কামাল।
৫) ৬ আগষ্ট বার্ষিক বনভোজন ওয়েষ্টচেষ্টারের ক্রোটন পয়েন্ট পার্ক। উক্ত বনভোজনের আহবায়কঃ সিরাজুল হক জামাল, যুগ্ম আহবায়কঃ জসিম উদ্দিন সরকার, সদস্য সচিবঃ সোলাইমান ভুইয়া, প্রধান উপদেষ্টাঃ এডভোকেট জামাল আহম্মেদ জনি, উপদেষ্টাঃ হাজী আবু তাহের ভূইয়া ও মোঃ শাহ আলম, প্রধান সমন্বয়কারীঃ মোঃ মনির হোসেন, পৃষ্ঠপোষকঃ সফিক রহমান দুলাল ও কাজী আবদুর রশিদ, পূর্নাঙ্গ কমিটি পত্রিকায় প্রকাশ করা হবে ।
৬) কুমিল্লা জেলা সোসাইটি যুক্তরাষ্ট্র এর নাম পরিবর্তন করে কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV