Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নারি’

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: January 26, 2017 | 8:58 AM

রাশিদ রিয়াজ: লাখপতি থেকে কোটিপতি শুনলে আগে মানুষ অবাক হয়ে যেত। এ বিস্ময় কেটে গেছে বাজার অর্থনীতির মিলিওনারি ও বিলিওনারির ধাক্কায়। এবার ফের অবাক হবার পালা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্ভবত বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন। আরো অবাক হওয়ার ব্যাপার যে অভিধানেই ট্রিলিয়নারি শব্দটি নেই, যা এখন যুক্ত করতে হবে। তবে বিল গেটসকে ট্রিলিয়নারি হতে আরো ২৫ বছর অপেক্ষা করতে হবে।

অক্সফাম ইন্টারন্যাশনালের নতুন এক গবেষণায় দেখা গেছে, বেঁচে থাকলে বিল গেটস আগামী ২৫ বছর পর ট্রিলিয়নারি হতে যাচ্ছেন এবং তখন তার বয়স হবে ৮৬ বছর। ২০০৯ সাল থেকে প্রতিবছর বিল গেটসের সম্পদের পরিমাণ ১১ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। তাতে খুব শিগগির বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন বিল গেটস।

২০০৬ সালে যখন মাইক্রোসফট ছেড়ে যান বিল গেটস তখন তার সম্পদের পরিমাণ ছিল ৫০বিলিয়ন মার্কিন ডলার। গত বছর অক্সফামের হিসেবে সম্পদের পরিমাণ ছিল ৭৫ বিলিয়ন ডলার। বিল গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচুর দান খয়রাত করার পরও তার সম্পদে কোনো ঘাটতি পড়েনি। একই সঙ্গে তিনি তার সম্পদের অর্ধেকই দান করার ব্যাপারে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। ফোর্বসের হিসেবে বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার। তার সম্পদের পরিমাণ ১ হাজার বিলিয়ন হলেই তিনি ট্রিলিয়নারি হয়ে যাবেন।

অক্সফাম বলছে, বাজার অর্থনীতির এ পরিবেশে কেউ যদি বিরাট ধনী হয়ে থাকে তাহলে তার উচিত কঠিনভাবে প্রচেষ্টা নেওয়া যাতে সে আরো ধনী না হয়। অক্সফামের আরেক প্রতিবেদনে বলা হচ্ছে, বিল গেটস সহ ৮ ধনীর হাতে বিশ্বের অর্ধেক পরিমাণ সম্পদ বা ৩৬০ কোটি গরিব মানুষের সম্পদের সমান কুক্ষিগত হয়ে আছে। এনডিটিভি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ