Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘জঙ্গিবাদ এবং প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ : ইসলাম শুধু মানুষ নয়, একটি পিঁপড়া হত্যাকেও সমর্থন করে না

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: January 28, 2017 | 5:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জমিয়তে উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, ইসলাম প্রেমের ধর্ম, ভালভাসার ধর্ম। ইসলাম সন্ত্রাস-জঙ্গিবাদ পছন্দ করে না। ইসলাম শুধু মানুষ নয়, একটি পিঁপড়া হত্যাকেও সমর্থন করে না। এমনকি বিনা কারণে গাছের একটি পাতা ছেঁড়ারও বিপক্ষে ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাঙালি জাতি জঙ্গিবাদ মোকাবিলা করতে সক্ষম। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ‘জঙ্গিবাদ এবং প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় কীনোট স্পিকারের বক্তব্যে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এ কথা বলেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত এ অনুষ্ঠানে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ আরও বলেন, ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষ হত্যাকারীরা ইসলামের শত্রু। বাংলাদেশের সরকার, জনগণ ও আলেম-উলামাদের সাথে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন সম্পৃক্ততা নেই। কিছু সংখ্যক দুষ্কৃতকারী এসব অপকর্ম করছে। তিনি জঙ্গিবাদ মোকাবিলায় প্রবাস থেকে বাংলাদেশিদের সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইউরোপ ও আমেরিকায় যেসব ভুল বিশ্বাস ও ধারণা থেকে ইসলামভীতি তৈরি হয়েছে তা দূর করতে ইসলামের প্রকৃত অবস্থান তুলে ধরতে চাই। ইসলামের শান্তির বাণী ও চলমান উগ্রপন্থা ও উগ্রবাদ প্রশমনে গ্রহণযোগ্য একটি উপায় তাদের সামনে তুলে ধরাই আমার উদ্দেশ্য।
তিনি বলেন, গত বছর দেশের এক লাখ মুফতি ও আলেমের স্বাক্ষরিত সন্ত্রাসবিরোধী শান্তির ফতোয়া তৈরি করেন তিনি। শান্তির ফতোয়া গ্রন্থটি ইতোমধ্য দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ফতোয়া গ্রন্থটি।
মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এ বিষয়ে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা শিক্ষাসহ ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের গুলশানের হলি আর্টিজানের হামলার ঘটনায় দেশের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশ তা মোকাবিলা করেছে শক্ত হাতে। তিনি যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতিতে মুসলিমদের সজাগ থাকতে হবে বলে মন্তব্য করে বলেন এমন কিছু করা যাবে না যাতে করে অন্যরা দোষারোপ করতে পারে। তিনি বলেন, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সাতটি দেশের মুসলিমদের ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে। এমন কোনো কাজ করা যাবে না যাতে বাংলাদেশ এতে অন্তর্ভুক্ত হয়। আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বক্তব্য প্রদানে এবং আচরনে সহনশীল থাকতে হবে। এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যাতে অন্যরা তাকে উসকানি হিসেবে চিহ্নিত করতে পারে। অন্যরা যাতে ঘৃণা ছড়াতে না পারে সে ধরনের আচরণ থেকে দূরে থাকতে হবে। একজনের কর্মের ফল যাতে অন্যজনকে ভোগ করতে না হয় সেটির প্রতিও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি।
কনসাল জেনারেল শামীম আহসান বলেন, বাংলাদেশে বিভিন্ন সময় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে। কিন্তু সরকার তা শক্ত হাতে দমন করেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই, এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ জিরো টলারেন্স।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সোনালী এক্সচেঞ্জের সিইও আতাউর রহমান, উপ কনসাল জেনারেল সাহেদুল ইসলাম, কনসেলার ও হেড অব চেঞ্চারী চৌধুরী সুলতানা পারভীন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটরী-প্রেস মো: নুরএলাহি মিনা, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, ইমাম কাজী কাইয়ুম, ইমাম সাইফুল সিদ্দিকি, বদরপুর দরবার শরীফের পীরে তরীকত আল্লামা ড: সায়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, কমিউনিটি এক্টিভিস্ট আবু নাসের, মূলধারার রাজনীকিত খোরশেদ খন্দকার, কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখসহ, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা।
মাওলানা মাসউদের প্রেস সচিব মাসউদুল কাদির জানান, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে সন্ত্রসাবিরোধী শান্তির ফতোয়া নিয়ে যুক্তরাষ্ট্র সফরে আসেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। তার তৈরি সন্ত্রাস বিরোধী ফতোয়ায় আগ্রহী হয়েই তারা তাকে আমন্ত্রণ জানান। সফরকালীন মার্কিন উচ্চ পদস্থ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন মাওলানা মাসউদ। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘ ও আমেরিকান কংগ্রেস লাইব্রেরির হাতে তার সন্ত্রাস বিরোধী শান্তির ফতোয়ার কপি তুলে দিবেন। এ সময় জাতিসংঘের কাউন্টার ট্যারিজম ইউনিটের উদ্যোগে একটি সেমিনারেও অংশগ্রহণ করবেন মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদ। এছাড়াও আমেরিকায় অবস্থানরত বিশিষ্ট মুফতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী ২৫ ফেব্রুয়ারি মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদের দেশে ফেরার কথা রয়েছে।
ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় : মাওলানা ফরীদ মাসউদ

ইমাম কাজী কায়্যূম : ইকরা বাংলাদেশের চেয়ারম্যান ও জামিয়া ইকরার মহাপরিচালক মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ইসলামের প্রতি তার ভুল ধারণা রয়েছে। বাংলাদেশ কন্সুলেট জেনারেল, নিউইয়র্ক কর্তৃক আয়োজিত ‘সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভায়’ বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মাসউদ প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন।

মূখ্য আলোচকের বক্তৃতায় তিনি বলেন, ট্রাম্প মুসলমান সম্পর্কে যা বলেছেন বা যা করছেন তা গুটি কয়েক বিপথগামী সন্ত্রাসীদের কর্মকান্ডের কারণেই বলছেন বা করছেন। যার জন্য আমরা মুসলমানরাই দায়ী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV