৩০ দিনের মধ্যে আইএস নিধনের নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের
আগামী ৩০ দিনের মধ্যে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে ইসলামিক স্টেট জঙ্গিকে৷ এই মর্মে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
হোয়াইট হাউস দখল করেই আমেরিকায় সাত দেশের মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন ট্রাম্প৷ এবার আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আরও কড়া প্রসাশনিক দাওয়াই দিলেন ট্রাম্প, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ট্রাম্প সেনাবাহিনীকে বলেছেন, ‘ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের কট্টরপন্থী হুমকি আছড়ে পড়েছে আমেরিকার বুকে৷ মুখ বুজে সেই হুমকি বরদাস্ত করা হবে না৷’ কী করে আগামী ৩০ দিনের মধ্যে আইএস জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়া যায়, সে বিষয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চূড়ান্ত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট৷
কোনো জঙ্গি সংগঠনকে ‘নিষ্ক্রিয়’ করতে মার্কিন বিদেশনীতিতে কোনো পরিবর্তন আনতে হলে তিনি সেটাও আনবেন বলে আশ্বাস দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ ট্রাম্প বলেছেন, ‘যে কোনো মূল্যে ইসলামিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব মুছে দেব। ’ ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বহুবার মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের অভিযোগ উঠে এসেছে৷ জেমস ফোলে, স্টিভেন সটলফদের মতো মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের ভিডিও ইউটিউবে আপলোড করে চূড়ান্ত হিংস্রতার পরিচয় দিয়েছে জঙ্গিরা৷ এবার সেই জঙ্গিদের চিহ্ন পৃথিবীর বুক থেকে মুছে দিতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: সংবাদ প্রতিদিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes