নিউইয়র্কে ব্রুকলিনে দক্ষিণ এশীয় কমিউনিটি অর্গানাইজেশন সেকও চেপ্টারের যাত্রা শুরু
নিউইয়র্ক: ব্রুকলিনে দক্ষিণ এশীয় কমিউনিটি অর্গানাইজেশন সেকও চেপ্টারের যাত্রা শুরু । ১৩ই জানুয়ারী শুক্রবার ব্রুকলিনের সাউথ এশিয়ান অর্গানাইজেশন (SACO ) বাঙালির প্রাণকেন্দ্র ৫২৯, মেকডোনাল্ড এভিনিউর ব্রুকলিনের নিজস্ব অডিটোরিয়াম রজনীগন্ধাতে আয়োজন করে এক আলোচনা সভা। অনুষ্ঠাননে সভাপতিত্ব করেন সেকও প্রতিষ্ঠাতা মোহাম্মাদ এম মাহাব। বাংলাদেশে জন্মগ্রহণ করেন মোহাম্মাদ এম মাহাব। তিনি বাংলাদেশ থেকে ফার্মেসিতে বি.এস ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশে বিদেশি একটি মাল্টি ন্যাশনাল ঔষধের কোম্পানিতে প্রোডাকশন মার্কেটিং এবং পরে কোয়ালিটি কন্ট্রোল এ ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন এবং নিউইয়র্ক সিটি আর্লি ইন্টারভেনশন এর প্রারম্ভিক মধ্যস্থ এবং (CPSE ) সি পিএস প্রোগ্রাম থেকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি নিউইয়র্কে সাউথ এশিয়ান কমুনিটির স্বাস্থ সেবা সহ অটিজম শিশুদের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে সুদীর্ঘ ২৪ বৎসর ধরে তথ্য প্রদান করছেন। তিনি ৬টি ভাষা যেমন ইংরেজি সহ আরবি, উর্দু, হিন্দি পাঞ্জাবি ,স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তিনি আন্তর্জাতিক রেড ক্রস ও ইউনাইটেডনেশন স্বেচ্ছাসেবক, আমেরিকা অটিজম সোসাইটিরও সদস্য। সাউথ এশিয়ান অর্গানাইজেশন সেকওর স্বাস্থ্য শিক্ষা বিষয়ক পরিচালক বৈদ্যুতিক প্রকৌশলী তীর্থাঙ্কর দত্ত প্রোগ্রামের হোস্ট টিপস দিয়ে কার্যক্রম শুরু করেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেকও নির্বাহী পরিচালক নাসরিন মালিক, পরিচালক ফাহাদ মালিক, পরিচালক হিয়া মালিক, ব্রুকলিন চেপ্টার প্রেসিডেন্ট কাজী হামিদুল্লাহ, মোহাম্মদ আনোয়ার, অনুষ্ঠানের প্রারম্ভে সেকও প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম , মাহাব স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি ঘোষণা দেন আজ থেকে নিউইয়র্ক ব্রুকলিন চেপ্টার কার্যক্রম শুরু কাজী হামিদুল্লাহ ব্রুকলিন চেপ্টার প্রেসিডেন্ট এবং সচিব মোহাম্মদ আনোয়ার এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আলম। প্রতিষ্ঠানটির কর্ণধার এম, মাহাব এছাড়াও ঘোষণা দেন তিনি শীঘ্রই সেকও ব্রঙ্কস অধ্যায়ের সূচনা করবেন এবং নিউইয়র্ক ব্রুকলিন চেপ্টার এর মত সকল বড়োতে ৫টি অঞ্চলেই শাখা খোলা হবে। তিনি আরো জানান, ব্রুকলিনে আগামী ১২ই ডিসেম্বর ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন সেকও বার্ষিক কনভেনশন। অনুষ্ঠানের শেষ পুর্বে দক্ষিণ এশীয় কমিউনিটি অর্গানাইজেশন (সেকও) মাইনস্ট্র্রেম কমিউনিটির নেতৃবৃন্দদের কেন অংশগ্রহণ করা উচিত এবং সদস্য পদ নেওয়া উচিত এম, মাহাব বর্ণনা দেন।বিস্তারিত তথ্যের জন্য ৩৪৭-৪৮১-৮৩৯৬ এ যোগাযোগ করার অনুরোধ করা হলো ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ