Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদের প্রচেষ্টায় নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: January 31, 2017 | 12:21 AM

নিউইয়র্ক : বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তে আত্মত্যাগদানকারী শহীদদের সেই মহান ঘটনার স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে শহীদ মিনার নির্মিত হয়। তারই ধারবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বারের মত বাঙ্গালিদের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে শহীদ মিনার। সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের লার্গোডিয়া কমিউনিটি কলেজে এ শহীদ মিনার নির্মিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাঙালিদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল স্থায়ী শহীদ মিনার নির্মাণের। দীর্ঘ দিন যাবত বাংলাদেশী কমিউনিটির অনেকই চেষ্টা করেও সফল হতে পারেন নি। বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহিদ হাসান যখন নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক এর আওতাধীন লার্গোডিয়া কমিউনিটি কলেজের ছাত্র ছিলেন তখন তিনিও চেয়েছিলেন যারা মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে তাদের মর্যাদাকে আরো উর্ধ্বে তোলার জন্য লার্গোডিয়া ষ্টুডেন্ট গর্ভামেন্ট এসোসিয়েশন মাধ্যমে কিছু একটা করতে। কিন্তু তিনি তখন পারেন নি।

জাহিদ হাসান তখন ইউনেস্কো কর্তৃক ভাষা শহীদদের অবদানের স্বকৃতির জন্য ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের গুরত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে একটি প্রফাইল তৈরি করে লার্গোডিয়া ষ্টুডেন্ট গর্ভামেন্ট এসোসিয়েশনের সবার সাথে আলাপ আলোচনা করেও ব্যার্থ হন। তিনি আশা ছাড়েন নি। পরবর্তীকালে তার ছোট ভাই রায়হান মাহমুদ লার্গোডিয়া কলেজ ষ্টুডেন্ট গর্ভামেন্ট এসোসিয়েশন গর্ভনর নির্বাচত হলে তার হাতে শহীদ মিনার নির্মাণের গুরত্ব তুলে ধরা সম্বলিত সেই প্রোফাইল এবং শহীদ মিনারের নকশা তুলে দেন। রায়হান মাহমুদ লার্গোডিয়া কমিনিউটি কলেজে ষ্টুডেন্ট গর্ভামেন্ট এসোসিয়েশনের কাছে বিলটি নতুন করে প্রস্তাব করেন।

সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক এর লার্গোডিয়া কমিউনিটি কলেজের ষ্টুডেন্ট গর্ভামেন্ট এসোসিয়েশনের গর্ভনর রায়হান মাহমুদ এ বিষয়ে জানান, আমি যখন লার্গোডিয়া ষ্টুডেন্ট গর্ভামেন্ট এসোসিয়েশনর গর্ভনর নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের সাথে আলোচনা করেছিলাম কিভাবে লার্গোডিয়া কলেজে শহীদ মিনার স্থাপন করা সম্ভব। এরই ধারাবাহিকতায় লার্গডিয়া কলেজের স্টুডেন্ট গর্ভনরদের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনার পরে আমি শহীদ মিনার নির্মাণের জন্য প্রস্তাবটি স্টুডেন্ট গভারমেন্ট এসোসিয়েশন এর নিকট পেশ করি।

শহীদ মিনার নির্মাণের বিলটি স্টুডেন্ট গর্ভারমেন্ট এসোসিয়েশনের কাছে পেশ করার পর ১২ জন গভর্নরের ভিতরে ৮ জন গভর্নর ওই প্রস্তাবে সম্মতি জানায় এবং গত ২৫ শে জানুয়ারী বিলটি স্টুডেন্ট গর্ভারমেন্টে পাশ হয়। স্টুডেন্ট গর্ভারমেন্ট এসোসিয়েশনের যে ৮ জন প্রতিনিধি প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছেন, তারা হলেন ফজলে রাব্বি, শেখ হাফিজ, জয়ি ফার্নান্ডেজ, ইয়ং জো , ইয়ংগরু জিয়াও, জিয়ায়ন লি ও ইয়াইউ ঝাউ ।

এরই মধ্যে শহীদ মিনার স্থাপনের জন্য খরচ বাবদ ৮ হাজার ডলার স্টুডেন্ট গর্ভারমেন্ট এসোসিয়েশন থেকে অনুমোদন দেয়া হয়েছে। শহীদ মিনারটি লার্গোডিয়া কমিউনিটি কলেজের ‘ই’ বিল্ডিং এবং ‘এম’ বিল্ডিংয়ের মাঝে খোলা চত্তরে ১০ ফিট বাই ১০ ফিট সাইজের তৈরি করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV