Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল শ্যালি ইয়াতিসকে বরখাস্ত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: January 31, 2017 | 7:29 AM

ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরোধিতা করে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা শ্যালি ইয়াতিসকে বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিচারবিভাগের সঙ্গে ইয়াতিস বিশ্বাসঘাতকতা করেছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষার্থে পরিকল্পনা করা একটি বৈধ নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে বিচার বিভাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে (ইয়াতিস)।

ইয়াতিসের বদলে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার রাত ৯টা থেকে ভার্জিনিয়ার পূর্বের ডিসট্রিক্ট থেকে ড্যান্যা বোয়েনটি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করবেন।

এর আগে একটি চিঠিতে মিসেস ইয়াতিস জানান, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আইনসংগত বলে মনে করি না। তিনি আরো বলেন, যতদিন আমি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছি, বিচারবিভাগ এই নির্বাহী আদেশের পক্ষে আইনি লড়াই করবে না। বিবিসি ও সিএনএন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ