Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

একুশের বইমেলায় প্রবাসী কবি ও কথাশিল্পী কাজী জহিরুল ইসলামের ৭টি নতুন বই

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: January 31, 2017 | 8:24 AM

২০১৭-র একুশে বইমেলায় আসছে নিউইয়র্ক প্রবাসী কবি ও কথাশিল্পী কাজী জহিরুল ইসলামের ৭টি নতুন বই। ভ্রমণসমগ্র প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশ করছে রূপ প্রকাশন। প্রতি খন্ডের কলেবর ৪০০ পৃষ্ঠা করে। দুটি খন্ডই স্বতন্ত্র। প্রথম খন্ডের প্রচ্ছদ করেছেন শিল্পী তাজুল ইমাম, দ্বিতীয় খন্ডের প্রচ্ছদ করেছেন শিল্পী রাগীব আহসান। ৪৫০ টাকা করে দুই খন্ডের মূল্য ৯০০ টাকা। রূপ প্রকাশন তাঁর আরো একটি বই “শেকড়ের খোঁজ” বের করছে। শেকড়ের খোঁজ ইতিহাসভিত্তিক প্রবন্ধের বই। ১২০ পৃষ্ঠার এই বইটির মূল্য ১৫০ টাকা। বইটির প্রচ্ছদ লেখক নিজেই করেছেন। এ ছাড়া এবারের মেলায় কাজী জহিরুল ইসলামের আরো একটি প্রবন্ধের বই প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশনী। এটির নাম “অসীম শূন্যতে তিষ্ঠ”। ২০৮ পৃষ্ঠার এই বইটির মূল্য ২৫০ টাকা। এবারের মেলায় কবি কাজী জহিরুল ইসলামের ২টি নতুন কবিতার বই এবং একটি অনুবাদ কাব্যগ্রন্থ আসছে। জালালুদ্দিন রুমির ৫০টি কবিতার অনুবাদ নিয়ে আসছে “জালালুদ্দিন রুমির কবিতা”। বইটি প্রকাশ করছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন আদিত্য অন্তর। ৭২ পৃষ্ঠার এই বইটির মূল্য ১৫০ টাকা। কাব্যগ্রন্থ “রাস্তাটি ক্রমশ সরু হয়ে যাচ্ছে” বের করছে সময় প্রকাশনী এবং “সূর্যাস্তের পরের ফিরিস্তি” বের করছে অনন্যা। দুটি বইয়েরই প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এবং দুটি বইয়েরই মূল্য ১০০ টাকা করে।

কাজী জহিরুল ইসলামের ৭টি নতুন বই তালিকা:
১. ভ্রমণসমগ্র প্রথম খন্ড (ভ্রমণ)
প্রকাশক-রূপ প্রকাশন, প্রচ্ছদ- তাজুল ইমাম, পৃষ্ঠা-৪০০, মূল্য – ৪০০ টাকা
২. ভ্রমণসমগ্র দ্বিতীয় খন্ড (ভ্রমণ)
প্রকাশক – রুপ প্রকাশন, প্রচ্ছদ – রাগীব আহসান,পৃষ্ঠা-৪০০, মূল্য-৪০০ টাকা
৩. শেকড়ের খোঁজ (ইতিহাসভিত্তিক গদ্য)
প্রকাশক – রূপ প্রকাশন, প্রচ্ছদ – মেঘনা কাজী, পৃষ্ঠা – ১২০, মূল্য – ১৫০ টাকা
৪. অসীম শূন্যতে তিষ্ঠ (প্রবন্ধের বই)
প্রকাশক – অনিন্দ্য প্রকাশ, প্রচ্ছদ – ধ্রুব এষ, পৃষ্ঠা – ২০০, মূল্য -২৫০ টাকা
৫. রাস্তাটি ক্রমশ সরু হয়ে যাচ্ছে (কাব্যগ্রন্থ)
প্রকাশক – সময় প্রকাশন, প্রচ্ছদ – ধ্রুব এষ, পৃশঠা-৫৬, মূল্য – ১০০ টাকা
৬. সূর্যাস্তের পরের ফিরিস্তি (কাব্যগ্রন্থ)
প্রকাশক – অনন্যা, প্রচ্ছদ – ধ্রুব এষ, পৃষ্ঠা – ৫৬, মূল্য – ১০০ টাকা।
৭. জালালুদ্দিন রুমির কবিতা (অনুবাদ কাব্যগ্রন্থ)
প্রকাশক – ইত্যাদি গ্রন্থ প্রকাশ, প্রচ্ছদ – আদিত্য অন্তর, পৃষ্ঠা – ৭২, মূল্য – ১৫০ টাকা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV