জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ্ হতে হবে : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভায় মাওলানা মাসউদ
আব্দুল হামিদ, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে করনীয় শীর্ষক আলোচনা সভায় উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে একসাথে মোকাবেলা করতে হবে। গত ৩০শে জানুয়ারি সোমবার জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্ট পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর পরিচলনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ঊদ্দ্যোগে এ আলোচনা সভায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নাই । তারা জঙ্গীবাদের মাধ্যমে ইসলামকে অপব্যবহার করছে ।
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ উল্লেখ করেন, জঙ্গীবাদ ইসলাম সমর্থন করে না এই প্রতিবাদে ও সমর্থনে আমরা ইতমধ্যে ১ লক্ষ আলেম ওলামাদের সাক্ষর সংগ্রহ করেছি যার মধ্যে ১০ হাজার মহিলা আলেমও ছিলেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের ফলে এই ইসলামের অপব্যবহারকারীরা সুবিধা করতে পারেন নি । তিনি বলেন, যারা ইসলাম ও ধর্মকে নিয়ে ভাওতাবাজি করে ও ধর্মের অপব্যাক্ষা করে তারাই আজ ইসলামের রক্ষক হিসেবে নিজেদের জাহির করছেন।
তিনি আরও বলেন, আমাদের দেশে তথা এই ভারতীয় উপমহাদেশে ইসলামের অপব্যাক্ষা ও উগ্রবাদী ব্যক্ষা প্রদান করেন জামায়তের ইসলামের নায়েবে আমির আবুল আলা মওদুদী । প্রখ্যাত এই ইসলামী চিন্তাবিদ বলেন, যেখানে জামায়তের মত এসন একটি উগ্রবাদী দল আছে সেখানে আইএস থাকার দরকার নাই কারন তারা যে কর্মকান্ড করছে এবং করেছে আইএস এর থেকে তা কোন অংশেই কম না । কারন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়ত যে ক্ষুন-ধর্ষন জালাও পোড়াও নির্যাতন করেছে তা বর্তমানের আইএস কেউ ছাড়িয়ে গেছে ।
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, আমি এক সময় ইসলামিক ফাউন্ডেশনে চাকুরী করতাম কিন্তু জামায়তের মতিয়র ও মুজাহিদরা যখন মন্ত্রী হিসেবে শপথগ্রহন করেন তখন আমি সেই চাকুরী ছেঢ়ে দিয়েছি । কারন আমি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছি আমি একজন মুক্তিযোদ্ধা আমার পক্ষে সম্ভব হয়নি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের গাড়িতে আমার প্রিয় দেশের লাল সবুজের পতাকা উড়বে সেটা দেখার । তিনি উল্লেখ করেন আমেরিকার টুইন টাউরারের হামলার পর থেকে আমি জোরালোভাবে চেষ্ট করছি জঙ্গীবাদের বিরুদ্ধে ।
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে জঙ্গীবাদ আমাদের প্রিয় বাংলাদেশের মাটিকে কলংকিত করতে পারবে না । তিনি সবাইকে আহ্বান জানান, আজ সময় এসেছে এই জঙ্গীবাদকে সমূলে ধংস করার। যে যার মত করে ইসলামে ভুলব্যক্ষাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে । তিনি প্রবাসী বাঙ্গালীদের আহ্বান জানান, আপনারা আজ প্রিয় মাতৃভূমি ছেড়ে প্রবাস জবিন যাপন করছেন। আপনাদেরকেও এই জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনসমর্থন গড়ে তুলতে হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা আমাদের সংগঠন ও বিভিন্ন কমিউনিটির মাধ্যমে বাংলাদেশের জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তোলার চেষ্ট করে যাচ্ছি । তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষনা করেছে আমরা প্রবাস থেকে তার হাত কে শক্তিশালী করার জন্য যা করার দরকার আমরা তাই করতে প্রস্তুত । তিনি মাওলানা ফরিদ সহ উপস্হিত সবাই কে ধন্যবাদ জানান। আলোচনা সভার শুরুতে কানাডায় মসজিদে হামলা ও নিহতদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শ্রোতারা মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এর কাছে বিভিন্ন প্রশ্ন করেনও বিভিন্ন মাসয়ালা সম্পর্কে জানতে চান।
প্রশ্ন কারীরা হলেন: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, বর্নমালা সম্পাদক মাহফুজুর রহমান, ইউএসবাংলা২৪.কম এর সম্পাদক আব্দুল হামিদ. আওয়ামী লীগ নেতা জাহাংগীর হোসেস. শরিফ কামরুল আলম হিরা. যুবলীগ নেতা সেবুল মিয়া. ছাত্রলীগ নেতা জেড এ জয় . জাহাংগীর মিয়া .শ্রমীকলীগের সাধারন সম্পাদক জুয়েল আহাম্মদ আরো অনেকে । মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ তাদের সকল প্রশ্নের উত্তর দেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ