Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

মার্কিন সেক্রেটারী অব স্টেট হিসেবে রেক্স টেলারসনের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: February 1, 2017 | 11:20 PM

মার্কিন সেক্রেটারী অব স্টেট হিসেবে শপথ নিয়েছেনএক্সন মোবিল কোম্পানির সাবেক প্রধান নির্বাহী (সিইও) রেক্স টিলারসন। স্থানীয় সময় বুধবার সিনেটের সমর্থন পাওয়ার পরই টিলারসন ট্রাম্প প্রশাসনে সেক্রেটারী অব স্টেট হিসেবে নিয়োগ পান।

হোয়াইট হাউজে শপথ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান বিশ্ব একটি সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সংঘর্ষ চাই না। আমরা চাই সুন্দর পৃথিবী।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টিলারসনকে শপথ পাঠ করান। এর আগে এক্সন মবিলের সাবেক প্রধান নির্বাহী রেক্স টিলারসন ৫৬-৪৩ ভোট পেয়ে মনোনীত হন। তাকে রিপাবলিকান অধিকাংশ সিনেটর সমর্থন করেন আর অধিকাংশ ডেমোক্রেট সিনেটর তার নিয়োগের বিরোধিতা করলেও সমর্থন করেছেন কেউ কেউ। মার্কিন সিনেটে ৫৬-৪৩ ভোটে তিনি ৫৬ উৎরে যান।

পশ্চিম ভার্জিনিয়ার সিনেটর জু ম্যানসিন, নর্থ ডাকোডার সিনেটর হেইডি হিথকাম্প, ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এ তিন ডেমোক্রেট সিনেটের মেইনের অঙ্গরাজ্যের ইন্ডেপিডেন্ট সিনেটর অঙ্গুস কিংসের সঙ্গে যুক্ত হয়ে টিলারসনকে সমর্থন জানান। তারা রেক্স টিলারসনকে যুক্তরাষ্ট্রের সেক্রেটারী অব স্টেট হিসেবে কার্যকরি একজন নেতা মনে করেন। সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ