Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ ক্লাবকে ৬০ লাখ ডলার জরিমানা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: February 2, 2017 | 9:11 AM

ফ্লোরিডার ফেডারেল আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবকে প্রায় ৬০ লাখ ডলার জরিমানা করেছে। ক্লাবটির সাবেক সদস্যদের পাওনা পরিশোধে বুধবার এ জরিমানা করা হয়।
ট্রাম্প ন্যাশনাল জুপিটার গলফ ক্লাবের সাবেক ৬৫ জন সদস্য জানান, তারা এ ক্লাব থেকে বেরিয়ে যেতে চান।
ট্রাম্প ২০১২ সালে রিৎজ কার্লটনের কাছ থেকে ক্লাবটি কেনেন।
আইন অনুযায়ী নতুন সদস্য না পাওয়া পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই সেখানে খেলার সুযোগ পাবেন। তাদেরকে বছরে ১ হাজার ৮শ’ ডলার দিতে হচ্ছে।
ট্রাম্পের নতুন ব্যবস্থাপনা পরিষদ আগের আইন বদল করে চলে যেতে আগ্রহী সদস্যদের জমাকৃত অর্থ ফেরত দিতে অস্বীকার এবং তাদেরকে ক্লাব থেকে বাদ দেয়া শুরু করে।
এর প্রেক্ষিতে ওয়েস্ট পাম বিচের মার্কিন জেলা জজ কেনেথ মাড়া ট্রাম্পের এ ক্লাবকে মোট ৫৭ লাখ ডলার জরিমানা করেন। এক্ষেত্রে এসব সদস্যকে তাদের অর্থ ফেরত দিতে ৪৮ লাখ এবং সুদ হিসেবে ৯ লাখ ২৫ হাজার ডলার জরিমানা প্রদানের নির্দেশ দেয়া হয়। বাসস।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ