নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বারদের পার্লামেন্টারী প্রসিজিউর ওয়ার্কশপ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বারদের পার্লামেন্টারী প্রসিজিউর ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। ব্রঙ্কস লাইব্রেরী সেন্টারে গত ৩০ জানুয়ারী এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র এবং দ্য পার্লামেন্টারিয়ান অব মেট্রো নিউইয়র্ক এর যৌথ উদ্যোগে ’পার্লামেন্টারি ল ট্রেনিং সেশান ফর কমিউনিটি বোর্ড মেম্বারস’ এর এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ব্রঙ্কস বোরো অফিসের ডিরেক্টর টি লুকানিয়া এবং এনডি টি এর তত্ত্ববধানে ’হাউ টু রান এন ইফেকটিভ মিটিং পার্লামেন্টারী প্রসিজিউর ওয়ার্কশপ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দ্য পার্লামেন্টারিয়ান অব মেট্রো নিউইয়র্ক এর নিল্ডা ই রিভেরা এবং লিসা গ্রান্ট।
ওয়ার্কশপে অংশগ্রহণকারী ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ জানান, ওয়ার্কশপে শতাধিক বোর্ড মেম্বার অংশ গ্রহন করেন।
তিনি জানান, নিউইয়র্ক সিটির উন্নয়নে কমিউনিটি বোর্ডের নানাবিধ কার্য়ক্রম/ প্রসিজিউর, সিটি চার্টার, বাই ল’স মোশানস, ডিভেটসহ গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্কশপে আলোচনা করা হয়।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ