নিউইয়র্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকাদার এমপির সাথে নিউইয়র্ক কনস্যুলেট অফিসে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র কর্মকর্তাবৃন্দ। গত ১লা ফেব্রুয়ারি বিকেল তিনটায় নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র কর্মকর্তারা ছাড়াও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, সৈয়দ এনায়েত আলী, শাহান উদ্দিন চৌধুরী, তৈয়বুর রহমান টনি, পিনাকি সেন, জাবেদ খসরু, লাকী চৌধুরী আখীসহ অন্যান্যরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকাদার এমপিকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান।
এসময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কনসাল ও হেড অব চ্যান্সেরি চৌধুরী সুলতানা পারভীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকাদারকে ফুলের শুভেচ্ছা জানান।
এছাড়া, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ানের নের্তৃত্বে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ক্রেষ্ট প্রদান করেন।
সাক্ষাতকালে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেসন অব নর্থ আমেরিকা এর সভাপতি আব্দুর রহিম বাদশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকাদারকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ