যুক্তরাষ্ট্রে ব্যতিক্রমী উদ্যোগ : ইউএস চেরিটি ফর বাংলাদেশ
নিউইয়র্ক : বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধ বাবা-মায়েদের জীবনের শেষ দিনগুলো নিজ সন্তান, নাতি-নাতনিদের নিয়ে হাসি-আহ্লাদে অতিবাহিত হবে। নিজ সন্তানদের চোখের সামনে, তাদের সেবার মধ্য দিয়ে দুনিয়ার জীবনের শেষ দিনগুলো কাটবে বাবা-মা। এ ছাড়াও ‘অন্ধের চোখে দাও আলো’ এমন দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে ‘ইউএস চেরিটি ফর বাংলাদেশ’-এর জন্ম। গত ২৯ জানুয়ারী নিউইয়র্ক শহরের ব্রুকলীন বরোর ফুলটনে ইউএস চেরিটি ফর বাংলাদেশ ইভেন্টের আয়োজন করা হয়। উক্ত ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরান চৌধুরী এবং তার টিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শরাফত হোসেন বাবু, জসীম উদ্দিন ভুইয়া, সাইদুর রহমান সাইদ। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- জসীম উদ্দিন, শহীদ উল্যাহ, প্রফেসর কায়কোবাদ, মো. আলম, সাহাব উদ্দিন, রিয়াজ চৌধুরী, কনক চৌধুরী, রুবেল চৌধুরী, মোহাম্মেদ দীপন, নোটু আলম, জাজি মামুন, হোসেইন মোহাম্মেদ, বিপ্লব হোসেইন, কাঞ্চন হোসেইন, সাঈদুর রহমান, মিরন চৌধুরী, নুরুল হক, আলমগীর আলম প্রমুখ। এছাড়াও ফুলটন ইয়ুথ সোসাইটির সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে আয়োজকগণ জানান, এ চেরিটি সংগঠনের উদ্দেশ্য হলো গরীবদের পাশে দাঁড়ানো। তাদের কর্মসংস্থান তৈরি করে দেয়া, অসহায়-অভাবী মানুষদের চিকিৎসার খরচ দেয়া, অর্থের অভাবে যাদের সন্তানদের বিয়ে দিয়ে পারছেন তাদের আর্থিক সহযোগিতা করা, এছাড়াও বৃদ্ধ বাবা-মায়েদের জীবনের শেষ দিনগুলো যাতে সুখে শান্তিতে অতিবাহিত হতে পারে তার বাস্তব পদক্ষেপ নেয়া হবে এ সংগঠনের মাধ্যমে। মহতী উদ্যোগ নেয়ার ফলে অনুষ্ঠান স্থলেই ৩৩ লক্ষ টাকার প্রতিশ্রুতি দেন বিভিন্ন জন এবং সকলেই ইউএস চেরিটি ফর বাংলাদেশ-এ ব্যতিক্রমী উদ্যোগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ