বাংলাদেশ আওয়ামী লীগ নেতা বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শোক, প্রার্থনা
নিউইয়র্ক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা, সাবেক রেলমন্ত্রী, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ ও প্রার্থনা সভার আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান এডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এম পির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান । এক শোক বার্তায বলেন, তার মৃত্যুতে জাতি অমূল্য সম্পদ হারিয়েছে যা কখনো পুর্রণ হবে না। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলেন, সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন তিনি। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিমকোর্ট বার কাউন্সিলেরও সদস্য। তিনি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । উল্লখ্য আজ ভোর রাত ৪:১০ মিনিটে ঢাকা ল্যাব এইড হাসপাতালে পরলোকগমন করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্ত এম পির মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক প্রকাশ
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এম পির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম ফজলুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা। শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মো. আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, মাহাবুবুর রহমান, আবুল কাশেম, শামছুদ্দিন আজাদ, লুৎফর করিম, ডা. মো. আলী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসীব মামুন, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মুক্তিযোদ্ধা সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর খান, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, প্রচার সম্পাদক হাজী এনাম, বন ও পরিবেশ সম্পাদক নূর আলম চৌধুরী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, শ্রম সম্পাদক মেজবা আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেয়মান আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, ইমিগ্রেশন সম্পাদক আব্দুর রহমান মামুন, সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, হিন্দোল কদের বাপ্পা, শরফ সরকার, জহিরুল ইসলাম, মুজিবুল মওলা, শামছুল আবেদিন, রফিক পাটোয়ারী, আক্তার আহমেদ চৌধুরী, নূর নবী চৌধুরী, রেজায়ুল করিম চৌধুরী, মোস্তফা কামাল পাশা, মোহাসীন রিপন, খোরশেদ খন্দকার, আব্দুল হামীদ, আলাউদ্দিন জাহাঙ্গীর, শরীফ কামরুল হীরা, শামশুল আবেদিন, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিন্স, আতাউল গনি আসাদ, আজাহার হোসেন লিটন, হাসান মাসুক, কায়কোবাদ খান, এম আনোয়ার প্রমূখ।
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বাকসুর সাবেক জিএস মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন করের শোক প্রকাশ
নিউইয়র্ক : ৫ই ফেব্রুয়ারি বাকসুর সাবেক জিএস মুক্তিযোদ্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর এক বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব, সাত বারের জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হবে যা সহজে পূরণীয় নয়। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারালো। তিনি ছিলেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একজন জন দরদী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তাঁর সুদীর্ঘ কর্মময় রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানান। সেইসাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের মহাপ্রয়ানে হিন্দু ফাউন্ডেশনের শোক, মহামায়া মন্দিরে প্রার্থনা
নিউইয়র্কঃ নিউইয়র্ক সময় ৪ঠা ফেব্রুয়ারি শনিবার (বাংলাদেশে ৫ই ফেব্রুয়ারি রবিবার) বর্ষীয়ান রাজনীতিবিদ, সংসদ সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্তের মহাপ্রয়ানে আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন নিউইয়র্কের জ্যামাইকাস্থ মহামায়া মন্দিরে এক শোক ও প্রার্থনা সভার আয়োজন করে। শনিবার গোধূলির একটু আগে আগে এই মহান নেতার মৃত্যু সংবাদ নিউইয়র্কে পৌছলে এখানকার বাঙ্গালী কম্যুনিটি শোকে মুহ্যমান হয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে শোক ও প্রার্থনা সভার আয়োজন করে মহামায়া মন্দির কর্তৃপক্ষ। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহন করেন। ভক্তরা বিদেহী আত্মার সদ্গতি কামনায় যার যার ইস্টদেবতার নিকট প্রার্থনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিত্ব ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করতে গিয়ে হিন্দু ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রলীগ নেতা শ্যামল চক্রবর্তী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের ইতিহাসে সর্বকনিস্ট এবং আজীবন জনপ্রিয় একজন সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই কথা নির্দ্বিধায় বলা যায় সুরঞ্জিত সেনগুপ্তের তুলনা তিনি নিজেই। তার সাথে আরও কারও তুলনা করা যায় না। সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রদীপ দাস প্রয়াত নেতাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সব সময় দেশের নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘুদের পাশে ছিলেন। রাজনৈতিক ও দেশের সার্বিক বাস্তবতায় হয়তো তিনি সংখ্যালঘুদের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেননি কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি । শোক প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নৃপেন ধর, অনুকুল অধিকারী, রমেশ নাথ এবং নীলকমল ভৌমিক। এরপর ভক্তগন এক মিনিট নিরবতা পালন করেন ও প্রার্থনা করেন। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন দেবাশীস দেব, নীলকমল ভৌমিক, ঝুলন সেন, কাবেরি ধর, সহদেব তালুকদার, গোপাল সাহা প্রমুখ। শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন অনুকুল অধিকারী এবং শ্রীমদ্ভাগবতম আলোচনা করেন নৃপেন ধর। যন্ত্র সঙ্গত করেন পরেশ নাথ, গৌর বিশ্বাস, লিটন চৌধুরি। সন্ধ্যারতি ও পৌরোহিত্য করেন স্বপন চ্যাটারজী। প্রেস বিজ্ঞপ্তি
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শোক
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও অভিজ্ঞ পাল্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এক শোক বার্তায় প্রয়াত এই নেতার আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং