নিউইয়র্কে আসাল’র সভায় মুসলিম কম্যুনিটির প্রতি রাজনৈতিক বিদ্বেষ তৈরী বিষয়ক যে কোন পদক্ষেপে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
নিউইয়র্ক : আসাল এর কুইন্স চ্যাপ্টারের মাসিক সভা গত রোববার অনুষ্ঠিত হয়। প্রতিমাসের ৪র্থ রোববার এর মতো এবারের সভাটিও জ্যামাইকাতে অনুষ্ঠিত হয়। কুইন্স চ্যাপ্টারের সভাপতি খান শওকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর সেবুল উদ্দিন। বক্তব্য রাখেন আসাল এর প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ করিম চৌধুরী, আসাল ব্রুকলিং চ্যাপ্টারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আহসানুল হক, ডিরেক্টর মোঃ মাহাব, ইয়ুথ কমিটির প্রধান জামিলা উদ্দিন এবং উইমেন্স কমিটির প্রধান শাহানা বেগম।
সভার শুরুতে খান শওকত তার স্বাগতিক বক্তব্যে গত ১ বৎসর যাবৎ কুইন্স চ্যাপ্টারের কার্য্যক্রম তুলে ধরেন। মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে জাতীয় কমিটির কার্য্যক্রম এবং এ বছরের শেষের দিকে আসন্ন সম্মেলন বিষয়ে আলোকপাত করেন। তিনি তার বক্তব্যে নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জাতীয় ঐক্যে বিতর্ক সৃষ্টিকারী কার্য্যক্রম তুলে ধরেন। তিনি আরও বলেন, নারী অধিকারের প্রতি সম্মান হিসেবে আমরা মিলিয়ন উইমেন র্যালী কার্য্যক্রমে সমর্থন এবং অংশগ্রহণ করতে যাচ্ছি। খান শওকত তার বক্তব্যে বলেন, পারিবারিক ঐক্য অটুট রাখার জন্য ফ্যামিলি পিটিশন এদেশের একটি চমৎকার আইন। এই আইনটি যেন কোনভাবে বাতিল করা না হয় সে বিষয়ে নব নির্বাচিত রাষ্ট্রপতি এবং নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান। বক্তব্যের শুরুতেই তিনি বিগত নির্বাচনে তার বিজয়ের জন্য আসাল এর সহযোগিতার কথা স্মরণ করে সকলকে ধন্যবাদ জানান। মুসলিম কম্যুনিটির প্রতি রাজনৈতিক বিদ্বেষ তৈরী বিষয়ক যে কোন পদক্ষেপের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। তিনি বলেন নতুন নতুন আইন এবং নানাবিধ গণবিরোধী কার্যক্রমের কথা বলে ভীতি তৈরী করা হচ্ছে। আমেরিকা আইনের দেশ। ঐক্যবদ্ধ থাকুন এবং বেআইনী কার্যক্রম থেকে বিরত থাকুন। ভয়ের কিছু নাই। যে যাই বলুক এদেশ স্থিতিশীল থাকবে।
সবশেষে আলোচনায় অংশ নেনঃ এস এম কায়সারুল আলম, একেএম আমরাহ,ফারুক ওয়াদুদ, জামিলা উদ্দিন, সাধন পাল, পারভিন ওয়াদুদ, হারুন খান, শাহ আহমেদ, আহসানুল হক, হাসান কবির, মোঃ খালেদ, মোঃ মাহাব, জামি কাজী, মোঃ রহমান, এম,এ করিম এবং জেড মাটালন।
প্রতি মাসের চতুর্থ রোববার হিসেবে আগামী ২৬ মার্চ তারিখে জ্যামাইকায় (স্মার্ট একাডেমী, ১৬৫-২৩, হিলসাইড এভিনিউ, ২য় তলা, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদেরকে ৯১৭-৮৩৪-৮৫৬৬, ৭১৮-৫৭৭-৮৬৬৫ এবং ৯১৭-৫৫৮-০৯৬৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature