বাংলাদেশের অন্যতম সংবিধান প্রনেতা সুরঞ্জিত সেন সেনগুপ্ত এমপির মৃত্যুতে সুনামগঞ্জ জেলা সমিতি ও নিউজার্সি আওয়ামীলীগের শোক প্রকাশ
নিউইয়র্ক : বাংলার সিংহ পুরুষ, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রনেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ জেলার দিরাইওশাল্লা থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সভাপতি মোঃ জোসেফ চৌধুরী, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, নূরুজ্জামান চৌধুরী শাহী, সদরুননূর, ইকবাল আহমদ মাহবুব, এস এম জলিল, আফতাব আলী, মনির উদ্দীন, একেএম রহমান কামাল, আজিজুর রহমান রানা, আমিনূল হক চুন্ন, রাবেয়া মালিক, রেহেনা নূর তওফিকুল আম্বিয়া টিপু, আ. আজিজ, মানিক আহমদ, মোতাহার হোসেন রুবেল, হামজা কোরেশী, আনোয়ার হোসেন সুব্রত তালুকদার, পিংকুতালুকদার, রিন্টুলাল দাশ, নূরুল হক, গৌতম চক্রবর্ত্তী। নেতৃবৃন্দ বলেন, তার মূত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম, এ ক্ষতি অপুরনীয়। সুনামগঞ্জ জেলা সমিতি তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছে।
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে নিউজার্সি আওয়ামীলীগের শোক প্রকাশ
নিউজার্সি : স্বাধীন দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটি’র সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক রেলমন্ত্রী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভাটি বাংলার সিংহপুরুষ সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউজার্সি আওয়ামীলীগ। নিউজার্সির প্যাটারসন থেকে সংবাদপত্রে প্রেরিতে এক শোকবার্তায় নিউজার্সি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। তিনি প্রায় ৯ বার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। এবং নবম সংসদের পঞ্চদশ সংবিধান সংশোধন কমিটি’র কো-চেয়ারম্যানও ছিলেন। প্রবীন ব্যক্তিত্ব ও বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তে’র শূন্যস্থান পূরণ হবার নয়। দেশের প্রতি তাঁর অবদানের কথা জাতি চিরদিন স্মরণ করবে। নেতৃবৃন্দ বর্ষীয়ান এই নেতার স্মৃতির প্রতি গভীর ‘শ্রদ্ধা’ নিবেদন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
শোকবার্তায় স্বাক্ষর করেন যুক্তরাস্ট্রের নিউজার্সি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু, সহ-সভাপতি মোশারফ আলম ,ফয়সল আহমেদ, রেজাউর করিম চৌধুরী, মতিউর রহমান খন্দকার, যাবেদ খান, মোনোহর আলী, লোকমান তরফদার, সাধারন সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু , মোহা্মদ শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম চৌধুরী, রকিবুল হাসান রিপন, কৃষি বিষয়ক সম্পাদক হরেকৃষ্ণ রায়, দপ্তর সম্পাদক আব্দুর রকিব লুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, শিল্প ও বানিজ্য সম্পাদক অলিউড় রহমান বুলু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ আব্দুল হান্নাণ, প্রচার সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, শ্রম সম্পাদক নৃপেন্দ্র কুমার নাথ, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল আহমেদ, যুব ও ক্রিড়া সম্পাদক মোঃ তোফায়েল হাছান, ইমিগ্রেষন বিষয়ক সম্পাদক এডভোকেট অশোক রঞ্জণ দেব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দর নুর মেম্বার, কোষাদক্ষ্য সামছুল কবির চৌধুরী ও নিউজার্সি আওয়ালীগের সিনিয়র নেতা দেওয়ান বজলু, সেলিম আহমেদ চৌধুরী, আবুল কে মজুমদার, আব্দুল অদুদ, সৈয়দ আলী, মোহাম্মদ শাহাব উদ্দীন, শওকত আহমেদ, লিটন খান, মোহাম্মদ রব্বানী, রিয়াদ আহমেদ প্রমুখ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes