Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আপিল শুনলেন বিচারকরা, চলতি সপ্তাহের মধ্যেই রায়

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: February 8, 2017 | 12:14 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিশেধাজ্ঞা বিষয়ক আদেশ নিষিদ্ধ করে দেওয়া আদালতের এক রায়ের ওপর আপিল আবেদনের যুক্তিতর্ক শুনেছেন সান ফ্রান্সসিসকোর ফেডারেল আদালতের তিন জন বিচারক। তিনজন বিচারপতির আপিল প্যানেলের বিচারপতিরা হলেন, জিমি কার্টারের নিয়োগকৃত উইলিয়াম সি ক্যানবাই জুনিয়র, জর্জ ডব্লিউ বুশের নিয়োগকৃত রিচার্ড আর ক্লিফটন বারাক ওবামার নিয়োগকৃত মাইকেল টি ফ্রাইডল্যান্ড।

সরকারের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী আদালতে যুক্তি দিয়ে বলেছেন রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা প্রেসিডেন্টর দায়িত্ব। যে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প সেই দেশগুলোর মানুষেরা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদের ঝুঁকি সৃষ্টি করে বলে এই আইনজীবী আদালতকে জানান। তবে তার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করে একজন বিচারক বলেছেন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এই দেশগুলোর কোন নাগরিকই কোন ফেডারেল অপরাধ করেনি।

উভয় পক্ষের আইনজীবীদের প্রায় ৩০ মিনিট তর্ক ও বিতর্ক শুনেন বিচারপতিরা। বিতর্কটি সরাসরি অনলাইনে সম্প্রচার করা ছাড়াও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এটি প্রাথমিক শুনানি। চূড়ান্ত শুনানি শেষে যত তারাতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই রায় জানানো হবে বলে বিচারপতি প্যানেল জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান, ইরাক, সোমালিয়া, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সিরিয়ার মুসলিম অভিবাসী ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে গত ২৭ জানুয়ারি। সিরিয়ার জন্য অনির্দিষ্টকালের আর বাকি ৬ দেশের নাগরিকদের জন্য ৩ মাসের সাময়িক নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশ দেন ট্রাম্প। তার এ নিষেধাজ্ঞা স্থগিত করে দেয় ওয়াশিংটন ফেডারেল আদালত। ট্রাম্প প্রশাসন সেই আদেশের বিরুদ্ধে আপিল করে। দ্য হিল ও বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV