নিউইয়র্কে হনুমান মন্দিরে বাংলাদেশ বেদান্ত সোসাইটির সরস্বতী পুজা
নিউইর্য়ক : ২৫৬-১১ হিল সাইড এভিনিউয়ের শ্রী শ্রী সংকট মোচন হনুমান মন্দিরে গত ৪ ফেব্রুয়ারী শ্রী শ্রী সরস্বতী পুজার আয়োজন করে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইর্য়ক ইন্ক। দুপুর ১২টায় সরস্বতী পুজার শুরু হয়। এরপর ১টায় অঞ্চলী, দুপুর দেড়টায় ‘হাতেখড়ি’ অনুষ্ঠান হয়। সন্ধে ৬ থেকে রাত ১০ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দুপুর ২টা থেকে রাত নয়টা পর্যন্ত আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শব্দ রিপোট
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইর্য়ক ইন্ক পরিবারের শিল্পী, শিশু শিল্পী ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিকেল ৪টা থেকে শ্রী রঞ্চিত রায়ের পরিচালনায় চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা হয়। রাতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিবেদীত যাত্রালেক্ষ্য রাজলক্ষী সিতা। সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলায় পিনাক পানী গোস্বামী ও কির্বোডে ছিল রুবেল হাসান।
বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইর্য়ক ইন্ক আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পুজার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি আশীষ রায়, সাধারণ সম্পাদক রীনা সাহা, ফনীন্দ্র সাহা, সুদৃতা পাল, রতন দাস, মাধব সাহা, মনিলাল রতœ, মিন্টু চৌধুরী, অসীম সাহা, অনু মুখার্জী, কল্পনা পাল, মৌগন্ধা মুখার্জী, সবিতা রায়, আশীষ সাহা, জিতেন্দ্র মন্ডল, উত্তম দাস, দেবব্রত দাসসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রচন্ড শীতকে উপেক্ষা করে নিউইর্য়ক শহরের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দ শ্রী শ্রী সরস্বতী পুজায় উপস্থিত থেকে মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ